শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

নুরাল পাগলা; পেট্রল নিক্ষেপের অভিযোগে এক যুবক গ্রেফতার

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নুরুল হক ওরফে নুরাল পাগলার মরদেহে পেট্রল নিক্ষেপের অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আজ রোববার (১৪ সেপ্টেম্বর) ফরিদপুর জেলার নগরকান্দা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শরীফ আল রাজীব।

গ্রেফতার নজরুল ইসলাম নজির গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের নাসের মাতুব্বর পাড়ার আকবর শেখের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও মরদেহে আগুন দেওয়ার ঘটনায় দুটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের অভিযান চলমান রয়েছে। তারই ধারাবাহিকতায় ফরিদপুর জেলার নগরকান্দা থেকে নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ শরীফ আল রাজীব জানান, গুরুতর জখম, লুটপাট, অগ্নিসংযোগ, হত্যা, কবর থেকে লাশ উত্তোলন, পোড়ানো মামলায় নজরুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। এখন পর্যন্ত মোট ২৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।

প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর শরীয়তবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে গোয়ালন্দ পৌর এলাকায় নুরাল পাগলার দরবারে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটে। এক পর্যায়ে কবর থেকে নুরাল পাগলার মরদেহে উত্তোলন করে প্রায় ১ কিলোমিটার দূরে নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কের ওপর পেট্রল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয় তৌহিদী জনতা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই
রাজনীতির শিকার হয়ে অভিনয় ছাড়তে চেয়েছিলাম: প্রিয়াঙ্কা
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের স্মরণীয় বিদায় অনুষ্ঠিত
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা
কাল হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠক
জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!
নেইমার বিষয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট
‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.