শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩, ২১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ঈদের পরই বিশেষ ধামাকা দিতে চলেছেন অপু বিশ্বাস

ঢালিউড নায়িকা অপু বিশ্বাস বর্তমানে রুপালি পর্দার বাইরেই বেশি ব্যস্ত থাকছেন। ব্যবসা, বিভিন্ন স্টেজ শো, সাক্ষাৎকার, ইউটিউব কনটেন্ট কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠান উদ্বোধন নিয়েই বেশি সরব থাকতে দেখা যায় তাকে। এবার দর্শকদের অপেক্ষায় থাকতে বললেন তিনি। ঈদের পর নাকি ধামাকা দিতে চলেছেন অপু বিশ্বাস।

ক্যারিয়ার শুরু হওয়ার পর প্রতি ঈদেই পর্দা মাতাতেন তিনি। যদিও মা হওয়ার পর ঈদের কোনো চলচ্চিত্রে আর দেখা যায়নি তাকে। এমনকি আসন্ন ঈদেও থাকছে না তার কোনো সিনেমা। কিন্তু ঈদের পরে ওটিটিতে ফিরতে পারেন, এমনটি আভাস দিয়েছেন অভিনেত্রী।

গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে ওটিটিতে কাজ করার প্রসঙ্গে অপু বিশ্বাস বলেন, ‘একটু সময় নিতে চেয়েছিলাম। বুঝেশুনে কাজ করা উচিত। বেশ কিছু পাণ্ডুলিপি আছে হাতে, সেগুলো পড়ছি। কোরবানির ঈদের পরে একটা ধামাকা নিউজ দেবো। সে পর্যন্ত অপেক্ষা করেন।’

সম্প্রতি ইউরোপের তিন দেশ- ফ্রান্স, বেলজিয়াম ও স্পেনে সাতদিনের সফরে গিয়েছিলেন অপু বিশ্বাস। বার্সেলোনায় তার একটি শো ছিল বলেও জানা গেছে।

শর্ট ট্যুর হওয়ায় ছেলে জয়কে সঙ্গে না নিয়েই বিলেত সফর ছিল অপুর। এছাড়াও ইউরোপে এটিই ছিল অপুর প্রথম সফর। জানা গেছে, ঈদের দিন নিজের ইউটিউব চ্যানেলে রান্নার রেসিপি নিয়ে হাজির হবেন এই অভিনেত্রী। ঈদে তিনি দেখাবেন ‘অপু স্পেশাল চিকেন রেসিপি’।

গত বছরের ঈদে মুক্তি পেয়েছিল অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘প্রেম প্রীতির বন্ধন’। একই বছর ওটিটিতেও মুক্তি পায় অপুর ওয়েবফিল্ম ‘ছায়াবাজি’।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘আপোষহীন দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পুরস্কারে ভূষিত
হাসনাত-সারজিসকে নিয়ে রাশেদ খান’র বিস্ফোরক তথ্য প্রকাশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আমি সবসময় কাজের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি: ভাবনা
কুরবানি ওয়াজিব হয় কখন!
২৩ দিন পর ইস্টার্ন রিফাইনারীতে আবারও উৎপাদন শুরু
ঈদুল আজহার ছুটি সাত দিন
নতুন পাঁচ উপজেলা গঠন
মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.