বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩, ১২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

অভিনেত্রী বললেন

‘মেইন রোডে রিকশা চললে ট্যাক্স দেব না’

বিনোদন ডেস্ক

ছবি : সংগৃহীত

ছোটপর্দার আলোচিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। তবে শুধু অভিনয় নয়, সমাজের নানা অসঙ্গতি নিয়েও সোশ্যাল মিডিয়ায় দারুণ সরব এ অভিনেত্রী।

ব্যাটারি চালিত অটোরিকশা নিয়ে নতুন নীতিমালা আসছে। এ ঘোষণার পর বিষয়টি নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। ক্ষোভ প্রকাশ করে চমক লেখেন, মেইন রোডে ব্যাটারি চালিত রিকশা চললে, সামনের বছর থেকে আমার গাড়ির ট্যাক্স দেব না।

তবে অভিনেত্রী এ মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকেই নেতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। একজন লিখেছেন, রিকশা না চললে আমরা চলব কীভাবে? আরেকজন প্রশ্ন ছুড়ে দিয়েছেন, গরিবের পেটে লাথি মারছেন কেন?

আরেকজন দীর্ঘ মন্তব্যে সমালোচনা করে লিখেছেন, ছোট থেকে রিকশায় যাতায়াত করেছেন, এখন একটু টাকা হয়েছে তো ভাব বাড়ছে। অনেকেই রিকশায় অফিস-আদালতে যায়, কাজ সারতে যায়। রিকশা বন্ধ হলে চালকরা কী খাবে? নিজের আগের অবস্থার কথা মনে করুন, অন্যকে ভালোবাসতে শিখুন।

তবে চমকের মন্তব্যের সঙ্গে অনেকে সহমতও জানিয়েছেন। কেউ লিখেছেন, এটা ভালো উদ্যোগ। আবার কেউ লিখেছেন, একদম ঠিক বলেছেন, সবারই উচিত ট্যাক্স দেয়া বন্ধ করে দেয়া।

এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের চলমান সংঘর্ষ নিয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে ফেসবুকে পোস্ট দিয়েছেন এ অভিনেত্রী। সেখানে চমক লেখেন, বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি ব্যান করেন, প্লিজ! এগুলো আর নেয়া যাচ্ছে না।

উল্লেখ্য, ২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হন রুকাইয়া জাহান চমক। ২০২০ সালে অভিনয়ে নাম লেখান তিনি

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.