শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩, ২১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু

মেক্সিকোতে বার্ড ফ্লুর এইচ৫এন২ ধরনে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই প্রথম এই ধরনের বার্ড ফ্লুতে আক্রান্ত হয়ে কোনো মানুষের মৃত্যুর ঘটনা ঘটল।

বুধবার (৫ জুন) বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, মেক্সিকোর পোলট্রিতে এইচ৫এন২ ধরনের বার্ড ফ্লু ভাইরাস ছড়িয়ে পড়ার খবর মিলেছে। পুরো বিশ্বে এটিই এই ধরনে আক্রান্ত হয়ে প্রথম মানুষের মৃত্যুর ঘটনা। ল্যাবে পরীক্ষা চালিয়ে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, মেক্সিকোর এই ঘটনা যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়া বার্ড ফ্লুর (এইচ৫এন১) প্রাদুর্ভাবের সঙ্গে সম্পর্কিত নয়।

বার্তা সংস্থা এএফপি জানায়, ৫৯ বছর বয়সী ওই ব্যক্তি গত এপ্রিলে জ্বরে আক্রান্ত হন। এরপর কিছু দিনের মধ্যেই ডায়রিয়া, শ্বাসকষ্ট এবং বমিভাব দেখা দেয়। তিন সপ্তাহ গুরুতর অসুস্থ থাকার পরেই গত ২৪ এপ্রিলে মৃত্যু হয় বৃদ্ধের।

মেক্সিকোর স্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ওই ব্যক্তি দীর্ঘদিন ধরেই কিডনি সমস্যা, ডায়বেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন। পরে তাঁকে ২৪ এপ্রিল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেদিনই মারা যান তিনি।

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের ইনফ্লুয়েঞ্জা বিশেষজ্ঞ অ্যান্ড্রু পেকোজ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ওই ব্যক্তির শারীরিক অবস্থা আগে থেকেই খারাপ ছিল। কিন্তু বার্ড ফ্লু ভাইরাস তার অবস্থা আরও জটিল করে ফেলে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘আপোষহীন দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পুরস্কারে ভূষিত
হাসনাত-সারজিসকে নিয়ে রাশেদ খান’র বিস্ফোরক তথ্য প্রকাশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আমি সবসময় কাজের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি: ভাবনা
কুরবানি ওয়াজিব হয় কখন!
২৩ দিন পর ইস্টার্ন রিফাইনারীতে আবারও উৎপাদন শুরু
ঈদুল আজহার ছুটি সাত দিন
নতুন পাঁচ উপজেলা গঠন
মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.