শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩, ২৮ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

নুরের ওপর হামলা; লাল টি-শার্ট পরা কে এই যুবক?

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগবিরোধী মিছিল চলাকালীন গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এ সময় মারাত্মকভাবে আহত হন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। লাল রঙের শার্ট পরা এক যুবক নুরকে নির্দয়ভাবে আঘাত করেছে।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে এই ঘটনার একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা গেছে, লাল টি-শার্ট পরা এক যুবক গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে বেধড়ক মারধর করছেন। এই ঘটনায় তীব্র সমালোচনার পর পুলিশ এখন ওই যুবককে শনাক্ত করার জন্য কাজ শুরু করেছে।

ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মীর আসাদুজ্জামান বলেন, ‘ভিডিওতে দেখা ওই ব্যক্তি পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের দ্বারা একসময় আটক হলেও পরে তাকে ছেড়ে দেওয়া হয়। আমরা দ্রুত তাকে শনাক্ত করার চেষ্টা করছি।’

গণঅধিকার পরিষদের নেতারা অভিযোগ করেছেন, মিছিলে জাতীয় পার্টির কর্মীরা হামলা চালিয়েছে। এই ঘটনার প্রতিবাদে রাতে কাকরাইলে মশাল মিছিলও বের হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী লাঠিচার্জ করে।

বিএনপি চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব ও সিনিয়র সাংবাদিক মারুফ কামাল খান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্টে লিখেছেন, ‘ফটো ও ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে- গাঢ় লাল রঙের শার্ট পরা একটা লোক নুরুল হক নুরকে নির্দয়ভাবে আঘাত করছে। কে সেই বেপরোয়া হামলাকারী? তার পরিচয় বের করে ধরতে পারলে অনেক কিছুই জানা যাবে।’

তিনি লেখেন, ‘জানা যাবে কারা খুব পরিকল্পিতভাবে পরিস্থিতি অশান্ত ও নিয়ন্ত্রণহীন করতে চাইছে। তাদের উদ্দেশ্যই বা কী?’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শুক্রবার রাতে ঢাকা ছাড়বে প্রথম হজ ফ্লাইট
বিসিএস পরীক্ষার সিলেবাসে আসছে পরিবর্তন
বেগম খালেদা জিয়াসহ ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও পাঁচটি প্রতিষ্ঠান পেলো স্বাধীনতা পুরস্কার
প্রতিশোধ প্রতিহিংসা নয়, সহনশীলতাকে গুরুত্ব দিন: প্রধানমন্ত্রী
২৭ ভরি স্বর্ণালংকারসহ প্রতারক তান্ত্রিককে গ্রেফতার করেছে পিবিআই
রাজনীতির শিকার হয়ে অভিনয় ছাড়তে চেয়েছিলাম: প্রিয়াঙ্কা
নকলায় কায়দা বালিকা মাদরাসায় দাখিল পরীক্ষার্থীদের স্মরণীয় বিদায় অনুষ্ঠিত
কূটনৈতিক ফোরামে অংশ নিতে তুরস্ক যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
আজ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী
টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা
কাল হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠক
জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!
নেইমার বিষয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট
‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.