বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩, ৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

এইচএসসির স্থগিত পরীক্ষাগুলোর সময়সূচি প্রকাশ

শিক্ষা প্রতিনিধি

ছবি : সংগৃহীত

বন্যা, সহিংসতা ও দুর্ঘটনার কারণে স্থগিত হওয়া ২০২৫ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষাগুলোর নতুন সময়সূচি প্রকাশ করেছে দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড। আগামী ১২ আগস্ট থেকে স্থগিত পরীক্ষাগুলো আবার শুরু হবে।

বুধবার (২৩ জুলাই) ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন সূচি অনুযায়ী, ঢাকা, রাজশাহী, যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডের অধীনে স্থগিত পরীক্ষাগুলো দুই শিফটে অনুষ্ঠিত হবে—সকাল ১০টা থেকে দুপুর ১টা এবং দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত।

প্রথম দিন, ১২ আগস্ট সকালে কুমিল্লা বোর্ডের পদার্থবিজ্ঞান (তত্ত্বীয়) প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে।

এরপর ১৪ আগস্ট সকাল বেলায় ঢাকা বোর্ডের অধীনে গোপালগঞ্জ জেলার স্থগিত ভূগোল (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র এবং বিকেলে উচ্চাঙ্গ সংগীত (তত্ত্বীয়) দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্র ও পালি দ্বিতীয় পত্র পরীক্ষা হবে।

পরবর্তী পরীক্ষাটি ১৭ আগস্ট, যেখানে সব বোর্ডে একযোগে নেওয়া হবে রসায়ন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, ইতিহাস, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে দ্বিতীয় পত্রের পরীক্ষা।

সবশেষে, ১৯ আগস্ট সকালে অনুষ্ঠিত হবে অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা। প্রকৌশল অঙ্কনের পরীক্ষাটি শিক্ষার্থীদের নিজ নিজ কলেজে হবে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষ সকাল ৯টার মধ্যে বোর্ড থেকে প্রশ্নপত্র সংগ্রহ করে পরীক্ষা গ্রহণ করবেন।

ব্যবহারিক পরীক্ষাগুলো ২১ থেকে ৩১ আগস্টের মধ্যে সম্পন্ন করতে বলা হয়েছে। এসব পরীক্ষার নম্বর ৩ সেপ্টেম্বরের মধ্যে অনলাইনে জমা দিতে হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন দপ্তরে নতুন সচিব
‘সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে’
স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী
পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁস-নকলের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী
২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে
খেলাধুলায় ‘অস্কার’ পেলেন যারা
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ
বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষার সূচনা
বুধবার সন্ধ্যা থেকেই ইরানে আবারও সামরিক অভিযান শুরু
ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.