বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩, ৪ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

কিছু উপদেষ্টার দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখতে পেয়েছি : নাহিদ ইসলাম

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, কিছু উপদেষ্টার দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখতে পেয়েছি, বিশেষত শিক্ষা উপদেষ্টার।

আজ মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর বাংলামোটর রূপায়ন টাওয়ারে দলটির অস্থায়ী কার্যালয়ে একটি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

নাহিদ বলেন, সরকার সঠিক সময়ে দায়িত্বশীল আচরণ করতে না পারায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। আজকে সচিবালয়ের ঘটনা আপনারা দেখেছেন। সরকার আরও দায়িত্বশীল মানবিক আচরণ করতে পারত।

তিনি আরও বলেন, আমরা মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের ৬ দফার সঙ্গে সংহতি জানাচ্ছি। দ্রুত সময়ে এগুলো বাস্তবায়ন করা উচিত।

এনসিপির আহ্বায়ক বলেন, কিছু উপদেষ্টার দায়িত্বজ্ঞানহীন আচরণ দেখতে পেয়েছি, বিশেষত শিক্ষা উপদেষ্টার। রাত ৩টা-৪টার দিকে এইচএসসি পরীক্ষা স্থগিত করার ব্যাপারে জানতে হচ্ছে। অন্য উপদেষ্টারা ফোনে পাচ্ছে না। একটা দেশের যদি এমন অবস্থা হয়, জরুরি পরিস্থিতিতে উপদেষ্টাদের সমন্বয় নেই। এমন সংকটে শিক্ষার্থীরা ট্রমাটাইজ। এরমধ্যে পরীক্ষা নিয়ে যে সংকট তৈরি হয়েছে, দায়িত্বশীল আচরণ করলে সেটা তৈরি হতো না।

তিনি আরও বলেন, আমরা লাশ গুম করার একটি বক্তব্য দেখেছি। সেখানে সরকারের সঠিক বক্তব্য আসা উচিত ছিল, আসলে ঘটনাটা কী। ওই সময়ে শিক্ষক শিক্ষার্থী কতজন সেখানে উপস্থিত ছিল সেটা আসলে প্রকাশ করা উচিত। কত ক্যাজুয়ালিটি সেটা আপডেট করা উচিত। যাতে এ ধরনের গুজব এবং লাশ গুমের ঘটনা আসলে না ঘটে। সরকারকে সঠিক তথ্য ব্যাপকভাবে প্রচার করা উচিত।

ভুক্তভোগীদের পুনর্বাসনের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিশুরা আজীবন এই ক্ষত বইয়ে বেড়াবে। তাই তাদের দীর্ঘমেয়াদী পুনর্বাসন করা প্রয়োজন। এর পাশাপাশি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি করে পুরো ঘটনা তদন্ত হওয়া দরকার। এতে স্কুল কমিটি, বিশেষজ্ঞরাও যেন থাকে।

এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ডা. তাসনিম জারা বলেন, দেশে ইমার্জেন্সি হলে তখন চিকিৎসা ব্যবস্থা কীভাবে ফাংশন করবে এটার কোনো রোডম্যাপ নেই। যখন ঘটনাটি ঘটে আক্রান্তরা হাসপাতালে কীভাবে যাবে, হাসপাতালে যাওয়ার আগে কিছু চিকিৎসা দিতে হয়, সেখানে কোনো মেডিকেল টিম ছিল না। এ সময় যেন রাষ্ট্রীয়ভাবে টিম থাকে, সেই ব্যবস্থা থাকা জরুরি। কোনো ইমার্জেন্সি হলে আক্রান্তদের যতটুকু সেবা দেওয়া যায় তা যেন নিশ্চিত করা যায়। এ ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে থাকা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে আরও কথা বলেন দলের সদস্য সচিব আখতার হোসেন। এ সময় অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ তিন দপ্তরে নতুন সচিব
‘সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে’
স্বাধীন সাংবাদিকতার প্রশ্নে যা বললেন প্রধানমন্ত্রী
পরীক্ষা সুন্দর হয়েছে, প্রশ্নফাঁস-নকলের ঘটনা ঘটেনি: শিক্ষামন্ত্রী
২০ এপ্রিল পর্যন্ত ২৬ লাখ শিশুকে হামের টিকা দেওয়া হয়েছে
খেলাধুলায় ‘অস্কার’ পেলেন যারা
সংরক্ষিত নারী আসনের মনোনয়ন জমার শেষ দিন আজ
বাংলা প্রথম পত্রের মাধ্যমে এসএসসি পরীক্ষার সূচনা
বুধবার সন্ধ্যা থেকেই ইরানে আবারও সামরিক অভিযান শুরু
ভারত ও রাশিয়া থেকে জ্বালানি আমদানির উদ্যোগ: বাণিজ্যমন্ত্রী
মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা
এবার সংরক্ষিত নারী আসনে জামায়াত জোট প্রার্থীদের তালিকা প্রকাশ
শেরপুরের মেয়ে সানসিলা সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন
হরমুজে ইরানের পতাকাবাহী জাহাজ জব্দ, প্রতিশোধের ঘোষণা তেহরানের
বিএনপির মনোনয়ন পেলেন ‘মায়ের ডাক’র তুলি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
প্রেমিকের বিরুদ্ধে রাজসাক্ষী হচ্ছেন জ্যাকুলিন!
বগুড়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী, কখন কী করবেন, জেনে নেয়া যাক
বোলিংয়ে বাংলাদেশ
বর্তমান মজুত গ্যাসে ১২ বছর চাহিদা মেটানো সম্ভব

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.