বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩, ১২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

১ম টি-টোয়েন্টিতে

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ১৫৪ রান

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

শ্রীলংকার বিপক্ষে প্রথম ওয়ানডেতে কোনো মতে লড়াইয়ের পুঁজি পেয়েছে বাংলাদেশ। যদিও শুরুটা ছিল ভালো। তবে উইকেটে সেট হলেও ইনিংস লম্বা করতে না পারায় মাঝারি পুঁজি নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে টাইগারদের।

আজ বৃহস্পতিবার (১০জুলাই) পেল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান করেছে বাংলাদেশ। অর্থাৎ শ্রীলংকার লক্ষ্য ১৫৫ রান।

ব্যাটিংয়ে নেমে তানজিদ হাসানকে নিয়ে শুরুটা ভালোই ছিল পারভেজ হোসেন ইমনের। ৪৬ রানের ওপেনিং জুটি উপহার দেন তারা। কিন্তু এরপর নুয়ান থুসারার লো ফুল টসে বাউন্ডারির চেষ্টায় মিড উইকেটে মাহিশ থিকশানার হাতে সহজ ক্যাচ দিয়ে ফিরে আসেন তানজিদ। ১৭ বলে ১৬ রান করেন এই ওপেনার।

তবে অন্য প্রান্তে আগ্রাসী ছন্দে পারভেজ হোসেন ইমন। তাতেই পাওয়ার প্লেতে ৫৪ রান করে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাস ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে পারেননি। জেফ্রি ভ্যান্ডারসের বলে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হওয়ার আগে ১১ বলে ৬ রান করেন তিনি।

তার বিদায়ের পরপরই আউট হয়ে যান সেট ব্যাটার ইমন। মহেশ থিকশানার বলে ছক্কা মারতে গিয়ে লং অফে ধরা পড়েন দাসুন শানাকার হাতে। ২২ বলে ৫টি চার ও ১টি ছক্কায় ৩৮ রান করেন এই ওপেনার। এরপর বল হাতে নিয়ে তাওহিদ হৃদয়কে ফেরান শানাকা। তার অফস্টাম্পের বাইরের বল খেলতে গিয়ে উইকেটরক্ষক কুসল মেন্ডিসের গ্লাভসে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ১৩ বলে ১০ রান করে।

মেহেদী হাসান মিরাজ এসে মোহাম্মদ নাঈম শেখের সঙ্গে হাল ধরার চেষ্টা করেন। ৪৬ রানের জুটিও গড়েছিলেন। ৪টি চারের সাহায্যে নিজেও পৌঁছে গিয়েছিলেন ২৯ রানে। কিন্তু রানের গতি বাড়াতে গিয়ে থিকসানার শিকার হন তিনি।

টি-টোয়েন্টি সুলভ ব্যাটিং করতে না পারলেও শেষ পর্যন্ত থেকেছেন নাঈম। ২৯ বলে ১টি করে চার ও ছক্কায় করেছেন অপরাজিত ৩২ রান। শেষ দিকে ৪ বলে ২টি ছক্কায় ১৪ রানের ক্যামিও খেলেন শামিম হোসেন পাটোয়ারি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ইনুকে ‘টেনশন না করতে বলা’ দুই কনস্টেবল শাস্তির আওতায়
প্রথম নির্বাচনেই বাজিমাত, ভোটের বন্যায় ভাসলেন থালাপতি বিজয়
টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.