শনিবার, ৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩, ২১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

শেখ হাসিনা অপরাধ করেননি, উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন : আইনজীবী আমির হোসেন

কলিকাল প্রতিনিধি

ছবি ডিজাইন : দৈনিক কলিকাল

জুলাই আগস্টের গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মামলা থেকে অব্যাহতি চেয়েছেন আইনজীবী আমির হোসেন।

৭ জুলাই (সোমবার) শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুনানিতে অংশ নিয়ে আইনজীবী আমির হোসেন বলেন, জুলাই আগস্টে যে হত্যাকাণ্ড হয়েছে তা মানবতাবিরোধী অপরাধ নয়। কেননা ট্রাইব্যুনালটি গঠিত হয়েছিল ১৯৭১ সালে গঠিত অপরাধের জন্য। জুলাই-আগস্টের দেশে কোন যুদ্ধ সংগঠিত হয়নি। তাই এ আইনে এ মামলা চলতে পারে না। এ ছাড়া মামলার অভিযোগের মধ্যে যেসব অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়।

জুলাই আগস্টের গণহত্যায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মামলা থেকে অব্যাহতি চেয়েছেন আইনজীবী আমির হোসেন।

৭ জুলাই (সোমবার) শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে শুনানিতে অংশ নিয়ে আইনজীবী আমির হোসেন বলেন, এ ছাড়া মামলার অভিযোগের মধ্যে যেসব অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। কেননা আবু সাঈদ হত্যার সময় শেখ হাসিনা দেশে ছিলেন না। তিনি হত্যাকাণ্ডের পর দেশে এসে আবু সাঈদের পরিবারকে আর্থিক সহযোগিতা করছেন। তিনি আবু সাঈদ হত্যায় বাকরুদ্ধ ছিলেন। আসাদুজ্জামান খান কামাল ছিলেন ভালো মানুষ। তিনি দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। গণহত্যার সাথে শেখ হাসিনা জড়িত ছিল না। তিনি দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন।

পাঁচ অভিযোগ নিয়ে শেখ হাসিনার আইনজীবী বলেন, শেখ হাসিনা রাজাকারের বাচ্চা শব্দটা এভাবে বলেননি। তার অপব্যাখ্যা করা হয়েছে। তিনি যদি রাজাকারের নাতি-পুতিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চাইতেন তাহলে তো অনেক আগেই নিতে পারতেন।

শেখ ফজলে নূর তাপসের সাথে অডিও কলের বিষয়টি সঠিক নয়। এখানে ভালো কোন ডকুমেন্ট তারা দাখিল করতে পারেননি।

ঘটনার সময় অনেক পুলিশ নিহত হয়েছেন দাবি করে আইনজীবী আমির হোসেন বলেন, শেখ হাসিনা এ মামলায় সুপিরিয়র কমান্ডার ছিলেন না। তিনি দেশের উন্নয়ন নিয়ে ব্যস্ত ছিলেন। আমরা তাকে মামলা থেকে অব্যাহতির আবেদন করছি।

অপরদিকে গত কয়েকটা তারিখে প্রসিকিউটর আডভোকেট তাজুল ইসলাম, গাজী এম এইচ তামিম শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ উপস্থাপন করে বিচার শুরুর আবেদন করেন। পরে আদালত শুনানি শেষে আগামী ১০ জুলাই অভিযোগ গঠন হবে কিনা সে বিষয়ে আদেশের দিন ধার্য করেন। ৭ জুলাই (সোমবার) ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শুনানি শেষে আদেশের জন্য দিন ধার্য করা হয়।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার ৯৬ হজযাত্রী
দলীয় নেতাদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর বৈঠক
শিক্ষাই হবে চীন-বাংলাদেশ সম্পর্কের সেতুবন্ধন
তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা: ট্রাম্প
‘দেশের রাজনীতিতে এখনো কাঙ্ক্ষিত পরিবর্তন আসেনি’
আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘আপোষহীন দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পুরস্কারে ভূষিত
হাসনাত-সারজিসকে নিয়ে রাশেদ খান’র বিস্ফোরক তথ্য প্রকাশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আমি সবসময় কাজের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি: ভাবনা
কুরবানি ওয়াজিব হয় কখন!
২৩ দিন পর ইস্টার্ন রিফাইনারীতে আবারও উৎপাদন শুরু
ঈদুল আজহার ছুটি সাত দিন
নতুন পাঁচ উপজেলা গঠন
মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.