মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

ইসরায়েলে শতাধিক ড্রোন হামলা ইরানের

ইসরায়েলের হামলার জবাবে এবার পাল্টা হামলা চালিয়েছে ইরান। গত কয়েক ঘণ্টায় ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ড্রোন ছুড়েছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী—আইডিএফের মুখমাত্র ব্রিগেডিয়ার জেনারেল এফি ডেফ্রিনের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল। ড্রোনগুলো ভূপাতিত করার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ড্রোনগুলোর ইসরায়েলে পৌঁছাতে কয়েক ঘণ্টা লেগে যাবে বলে উল্লেখ করেছেন তিনি।

টাইমস অব ইসরায়েলের তথ্যমতে, বিভিন্ন মডেলের শহীদ ড্রোন ছোড়া হয়েছে ইসরায়েলকে লক্ষ্য করে। ইরাকের আকাশে বেশ কয়েকটি ড্রোন ইসরায়েলের দিকে ছুটে যেতে দেখেছেন বলে সামাজিক মাধ্যম এক্সে জানিয়েছেন স্থানীয়রা।

এর আগে স্থানীয় সময় শুক্রবার (১৩ জুন) ভোরে ইরানের কমপক্ষে ছয়টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। নাতানজ শহরে অবস্থিত দেশটির প্রধান পারমাণবিক সমৃদ্ধকরণ কেন্দ্রেও হামলা চালিয়েছে তারা। হামলা চালানো হয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) সদর দপ্তরেও। এই হামলায় আইআরজিসির প্রধান হোসাইন সালেমি এবং দেশটির পারমাণবিক শক্তিবিষয়ক সংস্থার প্রধানের দায়িত্বে থাকা ফারেদুন আব্বাসি নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

হামলা চালানো হয়েছে তেহরানের আবাসিক এলাকায়ও। বহু বেসামরিক হতাহতের আশঙ্কাও করছে কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা
আবু সাঈদ হত্যা মামলায় রোবির সাবেক ভিসি গ্রেফতার
শুধু স্বপ্ন নয়, বাস্তব পরিকল্পনা চান প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.