বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩, ১২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

জামালপুরে দেশের ৩০তম গ্যাসফিল্ড আবিষ্কার

জামালপুরে দেশের ৩০তম গ্যাসফিল্ড আবিষ্কারের দ্বারপ্রান্তে বাংলাদেশ। ডিএসটি চলছে বিকেলের মধ্যে জানা যাবে আপডেট তথ্য।

আজ রোববার (১ জুন) বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড ফাওজুল কবির খান বার্তা২৪.কমকে বলেছেন, এখনই চূড়ান্তভাবে কিছু বলার সময় হয়নি। গ্যাসের উপস্থিতি পাওয়া গেছে, ডিএসটি শেষে জানা যাবে বাণিজ্যিকভাবে উত্তোলনযোগ্য কিনা।

পেট্রোবাংলার চেয়ারম্যান রেজানুর রহমান বার্তা২৪.কমকে বলেছেন, শনিবার রাতে যে চাপ ও সিমটম পাওয়া গেছে তাতে আমরা আশাবাদী। আমাদের একটি টিম সরেজমিন গেছে সন্ধ্যায় আপডেট পাওয়া যাবে।

বাপেক্স সূত্র জানিয়েছে নতুন এই জোনটিতে ১৪৪০ মিটারে গ্যাসের ফ্লো পাওয়া গেছে।

এই আবিষ্কারের ফলে বাংলাদেশের উক্ত অঞ্চলে নতুন ভূগর্ভস্থ স্তরে গ্যাসের উপস্থিতি জানান দিল। একটি নতুন এলাকা সৃষ্টি হল। ময়মনসিংহ তথা জামালপুর উক্ত অঞ্চলটি যোগ হল দেশের নতুন গ্যাস সেক্টরে। একই জোসে অবস্থিত দেশের উত্তরাঞ্চল। বাপেক্স তাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে কাজ করে যাচ্ছে। বাপেক্স একমাত্র প্রতিষ্ঠান যা দেশের তেল গ্যাস অনুসন্ধানের প্রাথমিক কর্মকাণ্ড পরিচালিত করে থাকে।

এর আগে দ্বীপ জেলা ভোলায় ইলিশা-১ নামে বাংলাদেশের ২৯তম গ্যাস ফিল্ড আবিষ্কারের ঘোষণা দেওয়া হয়। ওই গ্যাসক্ষেত্রটিতে প্রায় ২০০ বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ রয়েছে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশে প্রচুর গ্যাস প্রাপ্তির সম্ভাবনা দেখছে সংশ্লিষ্টরা। ১৯৮৬ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত ৯টি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রতিষ্ঠান বাংলাদেশে তেল-গ্যাস সম্পদের সম্ভাবনা নিরূপণে কাজ করে। কিছু সংস্থা সারাদেশে এবং কিছু সংস্থা বিশেষ এলাকায় অনুসন্ধান কার্যক্রম পরিচালনা করে। ২০০১ সালে ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) ও পেট্রোবাংলা, হাইড্রোকার্বন ইউনিট ও নরওয়েজিয়ান পেট্রোলিয়ম ডাইরেক্টরেট সমীক্ষা পরিচালনা করে। ইউএসজিএস-পেট্রোবাংলার প্রতিবেদনে সর্বনিম্ন ৮ দশমিক ৪, গড় ৩২ দশমিক ১ ও সর্বোচ্চ ৬৫ দশমিক ৭ টিসিএফ (ট্রিলিয়ন কিউবিক ঘনফুট) গ্যাস পাওয়ার সম্ভাবনা ব্যক্ত করা হয়েছে। অপরদিকে হাইড্রোকার্বন ইউনিট ও নরওয়েজিয়ান পেট্রোলিয়ম ডাইরেক্টরেট সর্বনিম্ন ১৯, গড় ৪২ ও সর্বোচ্চ ৬৪ টিসিএফ গ্যাস পাওয়ার সম্ভাবনা ব্যক্ত করেছে।

বাংলাদেশে আবিষ্কৃত ২৯টি গ্যাস ফিল্ডে প্রমাণিত ও সম্ভাব্য মিলে উত্তোলনযোগ্য গ্যাস বিবেচনা করা হয় ২৮.৭৯ টিসিএফ (২পি)। ২০২৩ সালের জুন পর্যন্ত ২০.৩৩ টিসিএফ গ্যাস উত্তোলন করা হয়েছে। অবশিষ্ট মজুদ ধরা হয় মাত্র ৮.৪৬ টিসিএফ। এক সময় ২৮০০ এমএমসিএফডি গ্যাস উত্তোলন করা হলেও এখন ১৯০০ এমএমসিএফডির নিচে নেমে এসেছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.