তিব্বতে ৫ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভারতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র জানিয়েছে ভূমিকম্পটি স্থানীয় সময় সোমবার (১২ মে) ভোর ৫টা ১১ মিনিটে শিগাতসে শহরের কাছাকাছি এলাকায় অনুভূত হয়।
ভারতের ভূকম্পবিদ্যা কেন্দ্র (এনসিএস) ও চীনা ভূমিকম্প প্রশাসন (সিইএ) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ২৯ দশমিক ০২ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৮৭ দশমিক ৪৮ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে, মাত্র ১০ কিলোমিটার গভীরতায়।
ভারতের সংবাদমাধ্যম মিন্ট-এর খবরে বলা হয়েছে, ভূমিকম্পের পরপরই চীনা প্রশাসনের পক্ষ থেকে জরুরি উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।








