মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

ভুটানকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে ভুটানকে হারিয়ে দিয়ে সেমিফাইনালে বাংলাদেশ। ৩-০ গোলে ভুটানকে উড়িয়ে দিয়ে টিকিট নিশ্চিত করলো কোচ গোলাম রব্বানী ছোটনের দল।

আজ রবিবার (১১ মে) অরুণাচল প্রদেশের গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে ছিল বিশেষ আয়োজন। দুই দলই ফটোসেশন করে ‘মা দিবস’ লেখা টি-শার্ট পরে। কিক অফের পর দুই দলই পাল্লা দিয়ে আক্রমণ করতে থাকে। নবম মিনিটে তানদিন শেওয়াংয়ের শট কর্নারের বিনিময়ে রক্ষা করেন বাংলাদেশ গোলরক্ষক ইসমাইল হোসেন মাহিন।

মালদ্বীপ ম্যাচের মতো এই ম্যাচে এগিয়ে যেতে খুব একটা সময় নেয়নি বাংলাদেশ। ১৩ মিনিটে মুর্শেদ আলীর কাছ থেকে আসে প্রথম গোল।

২৮ মিনিটে আবারও গোলে অবদান রাখেন মুর্শেদ। তিন ডিফেন্ডারের মাঝখান দিয়ে তাঁর পাঠানো ক্রস খুঁজে নেয় সুমন সোরেনকে। বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন এই মিডফিল্ডার।

বিরতির পর ভুটান মরিয়া হয়ে ওঠে ম্যাচে ফিরতে। বাংলাদেশও চাপ অব্যাহত। ৫৩ মিনিটে ভুটানকে গোলের খুব কাছ থেকে ফিরিয়ে দেন ইসমাইল। ৭৫ মিনিটে আবারও ত্রানকর্তা হয়ে দাঁড়ান তিনি। বক্সের ভেতর থেকে নেওয়া কারমা শেরিংয়ের ওয়ান টু ওয়ান শট ঠেকিয়ে দেন এই গোলরক্ষক। যোগ করা সময়ের প্রথম মিনিটে নাজমুলের থ্রু বল ধরে এগিয়ে যান মোহাম্মদ মানিক। কিন্তু ভুটানের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি তিনি। পরের মিনিটে অবশ্য কোনো ভুল করেননি নাজমুল। মুর্শেদের ক্রসে দারুণ প্লেসিংয়ে ব্যবধান বাড়ান বাংলাদেশ অধিনায়ক।

দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শেষ চারে খেলা নিশ্চিত করলো বাংলাদেশের। একইসঙ্গে মালদ্বীপের জন্য সমীকরণ সহজ হয়ে গেল। ১৩ মে ভুটানের সঙ্গে ড্র করলেই সেমিফাইনালে উঠবে তারা। তবে তাদের টপকাতে হলে ভুটানের জয়ের বিকল্প নেই।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা
আবু সাঈদ হত্যা মামলায় রোবির সাবেক ভিসি গ্রেফতার
শুধু স্বপ্ন নয়, বাস্তব পরিকল্পনা চান প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.