বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩, ১২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

মেসি-সুয়ারেজের নিষ্প্রভতায় ড্র করলো মায়ামি

প্রাক-মৌসুমে রীতিমতো উড়ছিল মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামি। টানা চারটি ম্যাচ জিতেছে লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের দল। তবে জয় দিয়ে প্রাক-মৌসুম শেষ করতে পারলেন না তারা। শেষ ম্যাচে এসে আজ বাংলাদেশ সময় শনিবার ভোরে ওরলান্ডো সিটি এসসি’র বিপক্ষে ২-২ গোলে ড্র করল মায়ামি।

ড্র করলেও শেষ মুহূর্তে গিয়ে হারের মুখ থেকে বেঁচে ফিরেছে মায়ামি। যোগ করা সময়ে গোল দিয়ে মায়ামিকে হারের লজ্জা থেকে বাঁচান ফাফা পিকোল্ট। মাঠে এদিন কোনো প্রভাব বিস্তার করতে পারেননি দলের সবচেয়ে বড় দুই তারকা মেসি ও সুয়ারেজ।

প্রাক-মৌসুমের ম্যাচ হলেও এদিন মাঠে হাজির হয়েছিলেন প্রায় ৪২ হাজারের মতো দর্শক। তবে তাদের হতাশ করেছেন মেসি-সুয়ারেজরা। ম্যাচে প্রথম গোল আদায় করে ওরলান্ডো। ম্যাচের ১৫তম মিনিটে গোল দেন দলটির মার্টিন ওজেদা। সমতা আনতে অবশ্য বেশি দেরি হয়নি মায়ামির। ২২ মিনিটে গোল দেন মেসিদের সতীর্থ তাদিও আলেন্দে।

৩৯ মিনিটের দিকে গোলের একটি সুবর্ণ সুযোগ পেয়েও ব্যর্থ হয়। মার্কো প্যাসালিকের দুর্দান্ত একটি শট রুখে দেন মায়ামির গোলরক্ষক অস্কার উস্তারি। তবে প্রথমার্ধের পর দুর্দান্ত সব আক্রমণের পসরা সাজায় ওরলান্ডো। দলটি দ্বিতীয় গোল পায় ম্যাচের ৫৪তম মিনিটে। কাছে থেকে বল জালে জড়ান রোমারিও এনরিক। পিকোল্ট মায়ামিকে হারের মুখ থেকে বাঁচান ম্যাচের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে। ম্যাচে কিছু কিছু সময়ে ঝলক দেখিয়েছেন মেসিও, তবে ব্যবধান তৈরি করতে পারেননি। দুটি ফ্রি-কিক নিলেও তা জাল খুঁজে পায়নি।

আজকের আগে মায়ামি যে ম্যাচগুলো জিতেছে তার সবকয়টি মেক্সিকান এবং মধ্য আমেরিকান প্রতিপক্ষের বিরুদ্ধে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.