বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩, ১২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

ভারতের রাষ্ট্রদূতকে ডেকে বাংলাদেশের কড়া প্রতিবাদ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক কার্যকলাপ থেকে বিরত না রাখায় ভারতের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে ডেকে আবারও প্রতিবাদ জানানো হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানাান তিনি।

সংবাদ সম্মেলনে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ভারতকে লিখিতভাবে অনুরোধ করা হয়েছে শেখ হাসিনাকে বিবৃতি না দেয়ার জন্য। তার মিথ্যা বক্তব্য বাংলাদেশে প্রভাব পড়েছে। শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্য ছিল আক্রমণাত্মক। আমরা দেখব তিনি আগামীতে কেমন বক্তব্য দেন। সে অনুযায়ী সিদ্ধান্ত নেয়া হবে।’

ধানমন্ডি-৩২ ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা ক্ষোভের বহিঃপ্রকাশ বলব। ভবিষ্যতে এর পুনরাবৃত্তি প্রতিহতে ব্যবস্থা নেয়া হবে। শেখ হাসিনার বক্তব্য বিবৃতিকে ছাত্র-জনতা ভালোভাবে নেননি। তিনি যদি এমন কাজ থেকে বিরত থাকতেন তাহলে এ ধরনের কাজ হবে না বলে আমাদের বিশ্বাস। এই কাজের বিস্তার যেন আর না হয় প্রশাসন সেই কাজ কিন্তু করছে।’

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, ‘আমরা দ্বিপাক্ষিক সমঝোতামূলক সম্পর্ক তৈরি করতে পেরেছি। পরিবর্তনের সাইডইফেক্ট আমরা কাটিয়ে উঠতে পেরেছি। আর চীনের সঙ্গে আমাদের সম্পর্ক সঠিক পথেই আগাচ্ছে।’

এছাড়া, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এপ্রিলে আসবেন সম্ভবত। পাকিস্তানের সঙ্গে ইচ্ছাকৃত একটা খারাপ সম্পর্ক করে রাখা ছিল। তাদের সঙ্গে আমাদের ৫৩ বছরের অমীমাংসিত কয়েকটি বিষয়ের ওপর দাঁড়িয়ে থেকে তো লাভ নেই। আমরা চেষ্টা করব পাকিস্তানের সঙ্গে আমাদের সম্পর্ক এগিয়ে নিতে৷ যোগ করেন উপদেষ্টা।

বাংলাদেশ রফতানিতে পিছিয়ে পড়েনি জানিয়েছে তিনি বলেন, ‘ড. ইউনুস একাধিক আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে বিশ্ব নেতাদের সঙ্গে ভালো একটি ইন্টারেকশন করেছেন।’

UASID প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ প্রতিষ্ঠানটি একটি সন্ত্রাসী সংগঠন (ট্রাম্পের উপদেষ্টার বরাত দিয়ে)। বিকল্প খুঁজে বের করতে হবে। যদিও ইউএস সংস্থাটির কার্যক্রম বন্ধ হচ্ছে কিন্তু রোহিঙ্গা ইস্যুতে তাদের কাজ চলমান আছে। ’

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

টঙ্গীতে মাদক অভিযানে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ২৮
জার্মানি থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র!
দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টির আভাস
শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.