রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের ৩৩ জন উপ-মহাব্যবস্থাপককে পদোন্নতি দিয়ে মহাব্যবস্থাপক করা হয়েছে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
উপমহাব্যবস্থাপকগণকে মহাব্যবস্থাপক পদে পদোন্নতি প্রদানপূর্বক তাদের নামের পার্শ্বে বর্ণিত কর্মস্থলে পদায়ন করা হলো।
জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে জানিয়ে আরও বলা হয়, রাষ্ট্রীয় মালিকানাধীন বাণিজ্যিক ব্যাংক, বিশেষায়িত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনা পরিচালক, উপব্যবস্থাপনা পরিচালক ও মহাব্যবস্থাপক পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন নীতিমালা-২০১৩ (১৬ অক্টোবর, ২০২৪ পর্যন্ত সংশোধিত) ও সরকার কর্তৃক সময়ে জারি করা নীতিমালা বা প্রজ্ঞাপন দ্বারা কর্মকর্তাগণের চাকরি নিয়ন্ত্রিত ও পরিচালিত হবে।








