শুক্রবার, ৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩, ২০ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

জানা গেল হাসনাত-সারজিসের গাড়িতে ধাক্কা দেওয়া ট্রাক চালকের পরিচয়

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও জাতীয় নাগরিক কমিটির সদস্য সারজিস আলমের গাড়িবহরের একটি প্রাইভেটকারকে চাপা দেয়া ট্রাকটির মালিক একজন আওয়ামী লীগ নেতা। ওই নেতা শেখ হাসিনা সরকার পতনের পর থেকে পলাতক আছেন।

গতকাল বুধবার (২৭ নভেম্বর) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সমন্বয়ক খান তালাত মোহাম্মদ রাফি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে লাইভে এসে এ তথ্য জানান।

তিনি অভিযোগ করে বলেন, তাদের নিয়ে ষড়যন্ত্র এখনো চলছে। বন্ধ হয়নি। হাসনাত ও সারজিসের গাড়িবহরে চাপা দেয়া ওই ট্রাকটি আরও দুইটি বাইকে চাপা দেয়। বাইক দুইটি আমাদের ছিল। আমাদের ভাইয়েরা ট্রাকটিকে বাধা দেয়ার চেষ্টা করছিল।

রাফি আরও বলেন, আমরা ট্রাকটিকে আটক করি। ওই ট্রাকটির চালক এবং হেলপারকে ধরে আমরা যখন জিজ্ঞেস করি গাড়িতে কেন চাপা দেয়া হলো? তখন তারা বলতে থাকেন- চাপা দিয়েছি, কি করবেন? মারবেন? মেরে ফেলেন। জেলে দেবেন? দেন।

তিনি বলেন, আমরা জানি না আমাদের নিরাপত্তা কতটুকু। দিন নাই, রাত নাই আমরা ছুটছি। যখন যেখানে সমস্যা হচ্ছে, আমরা যাচ্ছি এবং কথা বলছি। আমরা আমাদের জায়গা থেকে কাজ করছি। কিন্তু কিছু মহল শুরু থেকেই এখন পর্যন্ত আমাদের ক্ষতি করার জন্য উঠে পড়ে লেগে আছে। আর তারই প্রতিফলন আজ আপনারা দেখলেন।’

উল্লেখ্য, চট্টগ্রাম আদালতের আইনজীবী সাইফুল ইসলাম আলিফের জানাজা ও কবর জেয়ারত করে ফেরার পথে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে হাসনাত ও সারজিসের গাড়িবহরের একটি প্রাইভেটকারকে চাপা দেয় ট্রাকটি। প্রাইভেটকারটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। চাপা দেয়া ট্রাকটি জব্দ করে থানায় রাখা হয়েছে। আটক করা হয়েছে চালককেও। আটক ট্রাকচালকের নাম মুজিবর রহমান (৪০)। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর গ্রামে।

ট্রাকচালককে আটকের বিষয়টি নিশ্চিত করে লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএসআই হানিফ জানিয়েছেন, এখন ট্রাকচালক ও হেলপারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আইন প্রণয়ন, বদলি বা পদায়নে সরকারের হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই
শুভেন্দু অধিকারী হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী
‘আপোষহীন দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক পুরস্কারে ভূষিত
হাসনাত-সারজিসকে নিয়ে রাশেদ খান’র বিস্ফোরক তথ্য প্রকাশ
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
আমি সবসময় কাজের মাধ্যমে দেশকে প্রতিনিধিত্ব করার চেষ্টা করি: ভাবনা
কুরবানি ওয়াজিব হয় কখন!
২৩ দিন পর ইস্টার্ন রিফাইনারীতে আবারও উৎপাদন শুরু
ঈদুল আজহার ছুটি সাত দিন
নতুন পাঁচ উপজেলা গঠন
মির্জা আব্বাসের সুস্থতা কামনা করে নাসীরুদ্দীনের বার্তা
জিয়াউর রহমানের জীবনী নিয়ে নাটক ‘জেড’ আসছে
‘থ্রি ইডিয়টস ২’-এ যুক্ত হচ্ছে আরও এক ‘ইডিয়ট’
কোস্টগার্ডের বহরে যুক্ত হচ্ছে অত্যাধুনিক হেলিকপ্টার
প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ
সহকারী হত্যাকাণ্ডে শুভেন্দুর নিশানায় তৃণমূল
সমালোচকদের বিরুদ্ধে প্রভার সমালোচনা!
পশ্চিমবঙ্গে কি রাষ্ট্রপতির শাসন হতে যাচ্ছে?
‘কামব্যাক কমরেড’: মির্জা আব্বাসের উদ্দেশে পাটওয়ারী
এবতেদায়ী মাদরাসা শিক্ষকদের সুখবর

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.