মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

পাকিস্তানে বিক্ষোভ ঠেকাতে গ্রেপ্তার প্রায় চার হাজার

সরকারের পদত্যাগ ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান। ইমরানের দল তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ডাকা বিক্ষোভে কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে দেশটির রাজধানী ইসলামাবাদ। বিক্ষোভ ঠেকাতে গ্রেপ্তার করা হয়েছে প্রায় চার হাজার জনকে। এদের মধ্যে রয়েছেন পিটিআইয়ের পাঁচ পার্লামেন্ট সদস্যও।

গতকাল সোমবার ( ২৫ নভেম্বর) বাধা উপেক্ষা করে রাজধানী ইসলামাবাদের উপকণ্ঠে পৌঁছে যায় পিটিআই নেতা-কর্মীদের গাড়িবহর। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দফায় দফায় তাদের সংঘর্ষ হয়।

ইসলামাবাদের ডি চকে জমায়েত হওয়ার ঘোষণা দিয়েছেন পিটিআই নেতা-কর্মীরা। তাদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়েছে। দুই মাসের জন্য জারি করা হয়েছে ১৪৪ ধারা। নিষিদ্ধ করা হয়েছে সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েত।

পূর্বাঞ্চলীয় প্রদেশ পাঞ্জাবের নিরাপত্তা কর্মকর্তা শহিদ নেওয়াজ গতকাল বলেন, পুলিশ ইতিমধ্যে ইমরান খানের চার হাজার সমর্থককে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে পার্লামেন্টের পাঁচ সদস্যও রয়েছেন।

এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি বলেন, ইসলামাবাদের ‘রেড জোনে’ প্রবেশ করলে ইমরান খানের সমর্থকদের গ্রেপ্তার করা হবে। সরকারি ভবনের সুরক্ষায় ওই এলাকায় চলাচল নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, যে কেউ ওই এলাকায় আসবেন, তাকেই গ্রেপ্তার করা হবে।

এর আগে গতকাল রাজধানীর উপকণ্ঠে পৌঁছাতে শুরু করে ইমরান খানের সমর্থকদের গাড়িবহর। জিও নিউজের প্রতিবেদনে বলা হয়, খাইবার-পাখতুনখাওয়ার মুখ্যমন্ত্রী আলী আমিন গান্দাপুরের নেতৃত্বে গাড়িবহর ব্রাহমা মোড়ে পৌঁছালে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

এ ছাড়া আরও কয়েকটি এলাকায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। পাঞ্জাবে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন বলে প্রাদেশিক তথ্যমন্ত্রী আজমা বোখারি জানিয়েছেন।

সরকারের সঙ্গে কোনো আলোচনা চলছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পিটিআই চেয়ারম্যান গহর আলী খান বলেন, এ নিয়ে সর্বশেষ অগ্রগতি শিগগিরই জানানো হবে। আলোচনা চলমান।

এর আগে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে প্রায় দেড় ঘণ্টা বৈঠক করেন গহর খান। তিনি বলেন, পিটিআইয়ের প্রতিষ্ঠাতা এই বিক্ষোভকে ‘চূড়ান্ত ডাক’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে বিক্ষোভ স্থগিত করার গুজবে কান না দেওয়ার আহ্বান জানান পিটিআই চেয়ারম্যান।

অন্যদিকে ইমরান খান, তার স্ত্রী বুশরাসহ পিটিআই নেতাদের বিরুদ্ধে ফয়সালাবাদের নিশাতাবাদ থানায় দুটি মামলা করা হয়েছে। এ ছাড়া সৌদি আরবের সমালোচনা করে বক্তব্য দেওয়ায় গুজরানওয়ালার বিভিন্ন থানায় বুশরার বিরুদ্ধে আরও তিনটি মামলা হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা
আবু সাঈদ হত্যা মামলায় রোবির সাবেক ভিসি গ্রেফতার
শুধু স্বপ্ন নয়, বাস্তব পরিকল্পনা চান প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.