লালমনিরহাটের হাতীবান্ধায় দিপালী দেব সিংহ হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। সোমবার দুপুরে লালমনিরহাটের সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আদিব আলী এ রায় দেন।
আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৪ই জুলাই নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় গৃহবধূ দিপালী দেব সিংহ। তিন দিন পর উপজেলার দক্ষিণ হলদীবাড়ী এলাকার তিস্তার চর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় ৬ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন দিপালীর দেবর নির্মল দেব সিংহ।
আদালত দীর্ঘ শুনানি শেষে আজ ওসমান আলী ও রবিউল ইসলাম নামের দুজনকে মৃত্যুদণ্ড প্রদান করেন। দোষ প্রমাণিত না হওয়ায় অন্য চার আসামি খালাস পান। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।








