বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩, ১১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

গাজায় ইসরাইলের হামলায় আরও ৮৭ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজায় অব্যাহত রয়েছে ইসরাইলের নৃশংসতা। উত্তর গাজায় ইসরাইলের বিমান হামলায় আরও ৮৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এনিয়ে মোট নিহত ফিলিস্তিনির সংখ্যা ৪২ হাজার ৬’শ ছাড়িয়েছে।

উত্তর গাজা এখনও অবরুদ্ধ করে রেখেছে ইসরাইলি বাহিনী। ১৬ দিনেও বেশি সময় ধরে অঞ্চলটি ঘিরে হামলা চালাচ্ছে ইসরাইলি বর্বরতা। জাবালিয়া, বেইত হানুন এবং বেইট লাহিয়া শহরের জনগণের জন্য উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। তিনটি শহরই ইসরাইলি আক্রমণে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্ধ রয়েছে ফোন এবং ইন্টারনেট পরিসেবা। ইসারইলি অবরোধের কারণে খাদ্য, পানি, ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকটে পড়েছে বাসিন্দারা।

গাজা সরকারের মিডিয়া অফিস জানিয়েছে, ইসরাইলি বাহিনী বেশ কয়েকটি বাড়ি এবং বহুতল আবাসিক ভবন গুড়িয়ে দিয়েছে। উত্তর গাজায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। অন্ধকার ও ধ্বংসস্তুপের কারণে উত্তর গাজায় পৌঁছাতে পারছে না উদ্ধারকর্মীরা। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে ধারণা করছে ফিলিস্তিন কর্তৃপক্ষ।

এক বছরের বেশি সময় ধরে অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইলি বাহিনী। ইসরাইলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানানোর পরও অবরুদ্ধ এই ভূখণ্ডে নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে ইসরাইলের সেনারা।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত
মাস সেরার পুরস্কার জিতে ইতিহাস গড়লেন ইয়ামাল
উচ্ছেদ হওয়া হকারদের দ্রুত পুনর্বাসনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.