নেপালে সাফ নারী চ্যাম্পিয়নশিপ ফুটবলে নিজেদের প্রথম খেলায় পাকিস্তানের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বাংলাদেশ। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে শুরু থেকেই দু’দল ম্যাচ জমিয়ে তোলে। বাংলাদেশ নারী দল বেশ কয়েকবার প্রতিপক্ষের রক্ষণভাগের উপর চড়াও হয়।
কিন্তু দলের স্ট্রাইকাররা কাঙ্খিত গোল এনে দিতে পারেনি। উল্টো ৩১ মিনিটে পাকিস্তান এক গোল করে এগিয়ে যায়। প্রথমার্ধে এক গোলের লিড নিয়ে পাকিস্তান নারী দল মাঠ ছাড়ে। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরার চেষ্টা করে সাবিনা-সানজিদারা।
খেলার অতিরিক্ত মিনিটে শামসুরন্নাহার জুনিয়ারের গোলে বাংলাদেশ ১-১ গোলের সমতায় ফেরে। শেষ দিকে প্রতিপক্ষ উপর বেশ চড়া হলেও শেষ পর্যন্ত ড্র নিয়ে সন্তুষ্ট থাকতে হয় দুই দলকে।








