মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

মাদারীপুরে দোকানীকে পিটিয়ে ৪ লক্ষ টাকা ছিনতাই

দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে মাদারীপুরের শিবচরে এক মুদি দোকানিকে হাতুড়িপেটা করে চার লক্ষাধিক টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল শুক্রবার রাত আনুমানিক ৯টার দিক জেলার শিবচর উপজেলার পাঁচ্চর বাজারের মুদি ব্যবসায়ী বনিক ট্রেডার্সের মালিক কমল বনিক তার দোকানের কর্মচারী জগা বনিককে নিয়ে বাড়ি ফিরছিল। বাড়ির কাছাকাছি  আসলে ৩-৪ জন মুখোশধারী দুর্বৃত্ত তাদের গতিরোধ করে হাতুড়ি দিয়ে ব্যবসায়ী কমল বনিকের ওপর হামলা করে।

এসময় দুর্বৃত্তরা তাকে হাতুড়ি দিয়ে মাথায়, বুকসহ শরীরের বিভিন্ন অঙ্গে পিটিয়ে গুরুতর আহত করে তার সাথে থাকা ৪ লাখ ২০ হাজার টাকা ও মূল্যবান কাগজপত্রসহ ব্যাগ নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে তাদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে গুরুতর আহতাবস্থায় কমল বনিককে উদ্ধার করে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আহত কমল বনিক পাঁচ্চর এলাকার অনিল বনিকের ছেলে। খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শিবচর থানার ওসি মোকতার হোসেন বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে। দোষীদের ধরতে অভিযান চলছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বাংলাদেশকে ৩৫ কোটি মার্কিন ডলার অর্থায়নের অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংক
নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতায় গোয়েন্দা ও আইন-শৃঙ্খলা বাহিনী সমন্বয় করবে: প্রধানমন্ত্রী
মাদারীপুরে একই পরিবারের তিন লাশ উদ্ধার
বড়পর্দায় আসছে জীবনানন্দ দাশের ‘বনলতা সেন’
তামিম-রিয়াদসহ বিসিবি নির্বাচনে কাউন্সিলর হলেন যারা
নতুন মাঠে আক্ষেপ ঘুচালো মেসি
পে-স্কেল ১ জুলাই থেকেই বাস্তবায়নের নীতিগত সিদ্ধান্ত দিয়েছেন প্রধানমন্ত্রী
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতার জিও জারি
নতুন বছরে প্রাথমিক শিক্ষার্থীরা নতুন কারিকুলাম পাবে: গণশিক্ষা প্রতিমন্ত্রী
তারেক রহমানের সঙ্গে সম্পাদক পরিষদের নেতাদের বৈঠক
ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সবার দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট
হাম প্রাদুর্ভাব মোকাবিলায় আসছে এক কোটি ভিটামিন এ ক্যাপসুল
ঢাকায় পৌঁছেছে কারিনার মরদেহ
রাজস্থানে দিল্লিগামী ট্রেনে আগুন
আবারও রোনালদোর কান্নার মুহূর্ত
বিশ্বকাপে বিনা পারিশ্রমিকে গাইবেন শাকিরা- ম্যাডোনা-বিটিএস
জীবনের ১৭টা বছর নষ্ট করেছি: মিরা
বিসিবি নির্বাচনের তফসিল ঘোষণা
আবু সাঈদ হত্যা মামলায় রোবির সাবেক ভিসি গ্রেফতার
শুধু স্বপ্ন নয়, বাস্তব পরিকল্পনা চান প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.