বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩, ১২ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

আহত ৩০ জনের হাতে তুলে দেওয়া হলো এক লাখ করে টাকা

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্যবিরোধী আন্দোলনে আহতদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে আর্থিক অনুদান দেয়া হয়েছে। এ সময় ছাত্র-জনতার আন্দোলনে আহদের মধ্যে ৩০ জনের প্রত্যেকের হাতে এক লাখ টাকার চেক তুলে দেওয়া হয়।

আজ রোববার (১৩ অক্টোবর) দুপুর পৌনে ৩টার দিকে বার্ন ইউনিটের ছয় তলায় ৬১৭ নম্বর রুমে এই চেক হস্তান্তর করা হয়।

চেক হস্তান্তরের সময় উপদেষ্টা নাহিদ ইসলাম,আসিফ মাহমুদ সজীব ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শহিদ মীর মাহফুজুর রহমান মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ উপস্থিত ছিলেন।

এ সময় ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম জানান, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কাজ গুছিয়ে আনতে কিছুটা সময় লেগেছে; এই সংগঠনের মাধ্যমে আহত ও শহীদের পরিবারের অর্থ সহায়তা দেয়া হবে।

তিনি জানান, ছাত্র-জনতার আন্দোলনে আহত ও নিহতদের তথ্য জানাতে ১৬০০০ এই নাম্বার চালু করা হয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই নাম্বার চালু থাকবে। আহতরা পরবর্তীতে কিভাবে চলবে সেটা নিয়ে শঙ্কা রয়েছে। তাদের দায়িত্ব সরকার ও ফাউন্ডেশন নিবে। ঢাকার বাইরের আহতদেরও অর্থ পাঠিয়ে সাহায্য করা হবে বলেও জানান তিনি।

নাহিদ বলেন, ইতোমধ্যে অনেককে চিকিৎসকের পরামর্শ নিয়ে দেশের বাইরে পাঠানো হয়েছে। এছাড়া এখন পর্যন্ত হতাহত ১৭৬ জনকে ১ কোটি ৭১ লাখ ৪২ হাজার ৫০ টাকা সাহায্য দেয়া হয়েছে। ছাত্র-জনতার আন্দোলনে হত্যাকাণ্ডের ঘটনার মামলার ক্ষেত্রে লিগ্যাল টিম কাজ করছে।

তথ্য উপদেষ্টা আরও বলেন, দলীয় নামে শহীদদের তালিকা তৈরীর চেষ্টা হচ্ছে। তবে শহীদদের কোনো দলীয় ব্যানারের নামে সংকুচিত করা উচিত নয় বলে জানান তিনি। গণহত্যায় জড়িত সকলকে আইনের আওতায় এনে ব্যবস্থা নেয়া হবে বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক স্নিগ্ধ বলেন, আমরা একটি ফাউন্ডেশন করেছিলাম। সেখানে আমাদের ঘোষণা ছিল শহীদদের পরিবারকে ৫ লাখ টাকা এবং আহতদের প্রত্যেককে সর্বোচ্চ এক লাখ টাকা করে দেয়া হবে। এ ছাড়া, তাদেরকে আরও আর্থিক অনুদান দেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

শিক্ষামন্ত্রীর নতুন পিএস বিচারক ফারহান ইসতিয়াক
সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীর গেজেট কাল
দাম বাড়ল সয়াবিন তেলের
প্রাথমিক শিক্ষার্থীদের নতুন ইউনিফর্মের নকশা উপস্থাপন
যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.