শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩, ১১ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

মামলা করতে গিয়ে আদালতে বেধড়ক মারপিটের শিকার হিরো আলম

বিগত জাতীয় নির্বাচনের অনিয়ম কারচুপি নিয়ে ওবায়দুল কাদের এবং সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালসহ ১৫০ জনের বিরুদ্ধে মামলা করতে গিয়ে আদালতে বেধড়ক মারপিটের শিকার হয়েছেন আলোচিত ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে বগুড়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত চত্বরে এই মারপিটের ঘটনা ঘটে।

জানা গেছে, ২০১৮ সালের সংসদ নির্বাচন এবং ২০২৩ সালের উপনির্বাচনে হামলা এবং ভোট চুরির অভিযোগ এনে ওবায়দুল কাদের, হাবিবুল আউয়াল এবং সাবেক সংসদ সদস্য রেজাউল করিম তানসেনকে আসামি করে রোববার আদালতে মামলা করতে যান হিরো আলম। আদালতে মামলার আবেদন জমা দিয়ে নিচে নেমে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছিলেন আলম। এসময় ৮-১০ জন যুবক অতর্কিত হামলা করে হিরো আলমের ওপর। তারা হিরো আলমকে বেধড়ক চড় কিল ঘুষি এবং লাথি মারতে থাকে। একপর্যায়ে তাকে মারতে মারতে আদালত চত্বর থেকে সামনের সার্কিট হাউজ রোডে নিয়ে যান তারা। সেখানেও বেশ কিছুক্ষণ মারপিটের পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কেন আপত্তিকর বক্তব্য দিয়েছে হিরো আলম -সেটি জানতে চান ওই যুবকরা।

তারেক রহমানের বিরুদ্ধে আপত্তিকর বক্তব্য দেয়ার অভিযোগে একসময় হিরো আলমকে কান ধরে উঠবসও করান তারা। পরে হিরো আলমের সঙ্গে থাকা লোকজন তাকে সরিয়ে নিলে হামলাকারীরা সেখান থেকে চলে যায়।

হামলার পর হিরো আলম সাংবাদিকদের জানান, তিনি কখনোই তারেক রহমানকে নিয়ে কোনো বক্তব্য দেননি। মিথ্যা একটি অভিযোগ তুলে বিএনপির নেতাকর্মীরা তাকে মারপিট করেছে। তার জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে বিএনপি লোকজন এই হামলা চালিয়েছে বলে দাবি হিরো আলমের।

হামলার পর সাথে থাকা লোকজন হিরো আলমকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ঈদের দিনে ঘরোয়া রূপে অপু বিশ্বাস
ঈদে নতুন গান নিয়ে হাজির নুসরাত ফারিয়া
হামে আরও ৫ শিশুর মৃত্যু
সেনানিবাসে গিয়ে স্মৃতিকাতর হয়ে পড়লেন প্রধানমন্ত্রী
মালদ্বীপকে ৪-২ গোলে হারিয়ে দিল বাংলাদেশ
জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধানমন্ত্রী
আজ পবিত্র ঈদুল আজহা
আদ-দ্বীনে শিশু মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন
দেশবাসী ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত ৪
কটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি: সড়কমন্ত্রী
দুপুরের মধ্যে দেশের ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা
শয়তানকে পাথর নিক্ষেপ করছেন হাজিরা
মধ্যপ্রাচ্যে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা
ঈদুল আজহা উপলক্ষে বিশ্বের সব মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী
ঈদের শুভেচ্ছা জানিয়েছেন মির্জা ফখরুল
হামের উপসর্গ নিয়ে আরও ১০ জনের মৃত্যু
‘সরকারি দল ও বিরোধীদল মিলেই একটি বাজেট উপহার দেবে’
ভারত থেকে দেশে ফিরতে সীমান্তে মানুষের ভীড়

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.