কুমিল্লার হোমনায় একই পরিবারের ৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতরা হলেন হোমনা উপজেলার বড় ঘাগুটিয়া গ্রামের যুবলীগ নেতা রেজাউলের মেয়ে মাহামুদা, মামাতো ভাই সাহাব এবং মামাতো ভাইয়ের স্ত্রী তিশা।
পুলিশ জানায়, প্রথমিকভাবে তারা এটাকে পরিকল্পিত হত্যা বলে ধারণা করছে।








