বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩, ১১ জিলকদ ১৪৪৭, গ্রীষ্মকাল

এইচএসসির বাকি পরীক্ষা বাতিল ঘোষণা

এইচএসসি ও সমমান পরীক্ষার বাকি পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুরে সচিবালয়ে এ ঘোষণা দেন আন্তঃবোর্ড সমন্বয়ক তপন কুমার সরকার।

তিনি বলেন, এইচএসসির বাকি পরীক্ষাগুলো বাতিল ঘোষণা করা হলো। ফল কীভাবে প্রকাশ করা হবে তা পরে জানানো হবে।

এর আগে এইচএসসি ও সমমান পরীক্ষা বাতিলের এক দফা দাবিতে সচিবালয়ে ঢুকে পড়েন আন্দোলনকরী শিক্ষার্থীরা। এতে অবরুদ্ধ হয়ে পড়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. শেখ আব্দুর রশীদ।

মঙ্গলবার বিকাল চারটার দিকে তারা সচিবালয়ের ভেতরে ৬ নম্বর ভবনের ১৮ তলায় শিক্ষা মন্ত্রণায়ের ঢুকে পড়েন। এর আগে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা।

এ সময় তারা পরীক্ষা বাতিলের দাবিতে নানা স্লোগান দিতে থাকেন।

এর আগে দুপুরে শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের পরিপ্রেক্ষিতে এইচএসসি ও সমমানের পরীক্ষার স্থগিত হওয়া বিষয়গুলোর পরীক্ষা অর্ধেক নম্বরে নেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার। একই সঙ্গে পরীক্ষা আরও দুই সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। তবে এ সিদ্ধান্ত মানতে নারাজ পরীক্ষার্থীরা। তারা পরীক্ষা বাতিলের দাবিতে সচিবালয়ে ঢুকে আন্দোলন করেন।

মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বাকি পরীক্ষা অর্ধেক নম্বরে নেওয়া ও পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়।

সভা শেষে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, আগে যদি একটি বিষয়ে ৮টি প্রশ্নের উত্তর দিতে হতো সেখানে এখন একই সময়ে চারটি প্রশ্নের উত্তর দিলেই হবে। তবে পরীক্ষার সময় পূর্ণ সময়েই থাকবে। এ ছাড়াও পরীক্ষার সময় আরও ২ সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়। ফলে আগামী ১১ সেপ্টেম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে না

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতির কারণে কয়েক দফায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়। প্রথমে গত ১৮ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। তারপর একসঙ্গে ২১, ২৩ ও ২৫ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়। এরপর ২৮ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত পরীক্ষা স্থগিত করা হয়। পরে সিদ্ধান্ত হয় ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়া হবে। কিন্তু পরে জানানো হয়, ১১ আগস্ট পরীক্ষা হচ্ছে না।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ
বিরোধী দলীয় এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী
বাজেটে চাপ পড়ার কোনো সম্ভাবনা নেই: প্রধানমন্ত্রী
৮ মে মুক্তি পাচ্ছে থালাপতি বিজয়ের শেষ সিনেমা ‘জন নায়কন’
পারমাণবিক শক্তি ব্যবহারে ৩৩তম দেশ বাংলাদেশ
সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল
জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ, কমবে লোডশেডিং
আমরা মানবিক রাষ্ট্র গড়ে তুলতে চাই: প্রধানমন্ত্রী
কোস্ট গার্ডের বহরে হেলিকপ্টার যুক্ত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
মার্কিন অবরোধ ডিঙিয়ে তেল রপ্তানি করছে ইরান
“রক্তদানে আমরা শেরপুর” সংগঠনের নকলা কমিটি গঠন: সভাপতি সোহাগ, সম্পাদক সজিব
মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
মা-বোনদের এলপিজি কার্ড দেওয়া হবে: প্রধানমন্ত্রী
বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচসহ টিভিতে আজকের খেলা
রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি
‘জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে’
হাম ও এর উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু
ফের শাহবাগে শিক্ষক-পুলিশ মুখোমুখি
প্রশ্নপত্র ফাঁসের গুজবে কান দেবেন না: শিক্ষামন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.