অর্ধ-সমাপ্ত এইচএসসি পরীক্ষায় বসতে চাচ্ছেন না পরীক্ষার্থীরা। তারা অটোপাশের দাবি জানিয়েছেন।
এছাড়াও এইচএসসির পরীক্ষার্থীরা স্লোগান দিতে দিতে সচিবালয়ে ঢুকে পড়েছেন। মঙ্গলবার (২০ আগস্ট) সকাল থেকে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সামনে জড়ো হন তারা। দাবি আদায়ে দুপুরের দিকে তারা সচিবালয়ে ঢুকে পড়েন।
পরীক্ষা ছাড়াই অটোপাশের দাবিতে এইসএসসি পরীক্ষার্থীরা প্রথমে স্লোগান দিতে দিতে সচিবালয়ের পূর্ব গেটে এড়ে দাঁড়ায়। পরে শিক্ষার্থীরা ভেতরে প্রবেশ করতে চাইলে গেটে থাকা আইনশৃঙ্খলা বাহিনী সরে দাঁড়ায় পরে পরীক্ষার্থীরা সচিবালয়ের ভেতরে ঢুকে পড়ে।








