মাইলস ব্যান্ডের কণ্ঠশিল্পী সুরকার ও গীতিকার শাফিন আহমেদ (৬৩) মারা গেছেন। হৃদ্রোগে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন ছিলেন তিনি। আমেরিকার ভার্জিনিয়ার একটি হাসপাতালে বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোর ৬টা ৫০ মিনিটে মারা যান শাফিন আহমেদ।
শাফিন আহমেদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নগর বাউলখ্যাত ব্যান্ডতারকা জেমস।
শাফিন আহমেদের মৃত্যুতে ভেঙে পড়েছে পুরো সংগীতাঙ্গন। তার মৃত্যুতে শোক প্রকাশ করে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন নগর বাউলখ্যাত ব্যান্ডতারকা জেমস।
তিনি লিখেছেন, ‘চাঁদ তারা সূর্য নও তুমি, নও পাহাড়ি ঝর্না / যদি বলি ফুল তবুও হবে ভুল, তোমার তুলনা হয় না।’
শ্রদ্ধা জানিয়ে জেমস আরও লিখেছেন, ‘বিনম্র শ্রদ্ধা বাংলাদেশের মাইলস ব্যান্ড তারকা শাফিন আহমেদ এর প্রতি। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শোকস্তব্ধ দর্শক-শ্রোতাদের প্রতি রইলো গভীর সমবেদনা। আসুন আমরা সকলে তার আত্মার চিরশান্তি কামনা করি।’








