রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২, ২৩ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

ডলারের দাম বাড়ার শঙ্কা

কলিকাল ডেস্ক

ছবি : সংগৃহীত

দেড় মাসের বেশি সময় ধরে মধ্যপ্রচ্যে চলছে সংঘাত। এর ফলে জ্বালানির বড় সংকট দেখা দিয়েছে দেশে। সেই সঙ্গে নতুন করে ডলারের দাম বাড়ার শঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক বাজারে চাহিদার সঙ্গে কিছুটা বেড়েছে ডলার দাম। যার প্রভাব দেশের বাজারেও পড়েছে।

খোলা বাজারে গত এক মাস আগে প্রতি ডলার নগদ বিক্রি হয়েছে ১২৫ টাকায়। যা গত সপ্তাহে বিক্রি হয়েছে ১২৬ টাকার কিছুটা বেশি। দীর্ঘদিন ধরে ব্যাংকের থেকে এক টাকা বেশিতে বিক্রি করলেও সম্প্রতি দাম বাড়িয়ে দিয়েছে মানি চেঞ্জার্স প্রতিষ্ঠানগুলো। মধ্যপ্রচ্যের সংঘাতে বিশ্বের অস্থিরতার সঙ্গে দেশেও প্রভাব পড়েছে বলে জানায় প্রতিষ্ঠানগুলো। সেই সঙ্গে ডলার সরবরাহ কমেছে বলে জানায় তারা।

এদিকে ব্যাংকগুলোর সূত্রে দেখা গেছে, গত এক মাসে প্রতি ডলারের দাম এক টাকা বেড়েছে। এক মাস আগে ব্যাংকগুলো প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সায় বিক্রি করেছে। ৭ এপ্রিল তা ১২৩ টাকা ৫০ পয়সায় ওঠে। তবে পরের দুদিনে সেটা ১২৩ টাকায় নামে।

রিজার্ভের সবশেষ তথ্য বলছে, মার্চে ইতিহাসের রেকর্ড পরিমাণ ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার প্রবাসী আয় দেশে এসেছে। তবে চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম আট মাসে আমদানি বৃদ্ধি ও পণ্য রপ্তানি কমায় বাণিজ্য ঘাটতি বেড়ে হয়েছে ১৭ বিলিয়ন ডলার। যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩২০ কোটি ডলার বেশি। এমন পরিস্থিতিতে সবশেষ ৯ এপ্রিল দেশের মোট রিজার্ভ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৬৪ বিলিয়ন ডলার। যা বিপিএম-৬ পদ্ধতি অনুযায়ী হয়েছে ২৯ দশমিক ৯৫ বিলিয়ন ডলার।

তবে এই মুহূর্তে ডলারের দাম বৃদ্ধির কোনো কারণ নেই বলে সম্প্রতি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংস্থাটি জানিয়েছে, বর্তমানে ডলারের সরবরাহ ও চাহিদার মধ্যে ভালো ভারসাম্য রয়েছে। আর ব্যাংকাররা বলছেন ডলারের দাম বেড়ে যাওয়ার আতঙ্কে অনেকেই তিন থেকে ছয় মাস পরের আমদানি বিল এখনই পরিশোধ করায় চাপ বাড়ায় দাম বেড়েছে। যা স্থায়ী হওয়ার সম্ভাবনা নেই।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন কিনলেন গুম হওয়া পরিবারের নকলার লাবনী
মধুবালার বায়োপিকে কল্যাণী
‘সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ পরাজিত করতে পারবে না’
হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
ডলারের দাম বাড়ার শঙ্কা
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতি যে আহ্বান জানাল পাকিস্তান
ইউরোপের ফুটবলে এক রাতে তিন গল্প
‘বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে’
বাছুর আলগা পীরপাল আদর্শ ক্বওমী মহিলা মাদরাসায় প্রথম সবক উদ্বোধন
তারেক রহমানের চিঠি পেয়ে আপ্লুত পূর্ণিমা
জাতীয় দলে ফিরতে সাকিবের জন্য বিসিবি’র শর্ত
‘শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা’
পাকিস্তানে মার্কিন-ইরানি প্রতিনিধি দল
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ
জুনের মধ্যে ২টি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তীব্র কালবৈশাখী পূর্বাভাস
কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
সিল্কের ঐতিহ্য রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগে কাজ করা হবে
যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিলো ইরান
চাঁদে অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী
ইরানের একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.