ইরানের সঙ্গে গুরুত্বপূর্ণ ও উচ্চপর্যায়ের আলোচনায় অংশ নিতে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। যাত্রার আগে তিনি জানান, সাম্প্রতিক যুদ্ধবিরতিকে একটি স্থায়ী চুক্তিতে রূপ দেওয়াই এই সফরের মূল লক্ষ্য।
তিনি বলেন, এই আলোচনা থেকে ইতিবাচক ফল আসবে বলে আশা করছে যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্টের নির্দিষ্ট দিকনির্দেশনা নিয়েই তারা বৈঠকে অংশ নিচ্ছেন।
তবে এই আলোচনার সফলতা অনেকটাই ইরানের সদিচ্ছার ওপর নির্ভর করছে বলেও উল্লেখ করেন তিনি। তার মতে, ইরান গঠনমূলকভাবে অংশ নিলে যুক্তরাষ্ট্রও ইতিবাচক সাড়া দিতে প্রস্তুত।
বিশ্লেষকদের মতে, এই বৈঠক মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
সূত্র: সামা টিভি।








