সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩, ৭ জিলহজ ১৪৪৭, গ্রীষ্মকাল

লাক্স সুপারস্টারের বিজয়ীরা কে কী পেলেন

বিনোদন ডেস্ক

ছবি : সংগৃহীত

শেষ হলো দেশের জনপ্রিয় রিয়েলিটি শো ‘লাক্স সুপারস্টার’। এবারের আসরে সেরা সুন্দরী হয়েছেন রাজশাহীর মেয়ে বিদুষী বর্ণিতা।

শুক্রবার (৩ এপ্রিল) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জমকালো গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।

তবে মানুষের আগ্রহের শেষ নেই। অনেকের মনে প্রশ্ন জাগে, জয়ীরা আসলে কী পান? শুধু মুকুট, নাকি এর বাইরেও আছে বড় কিছু? লাক্স সুপারস্টারের এবারের আসরে বিজয়ীরা শুধু সম্মান নয়, সঙ্গে পেয়েছেন বিলাসবহুল উপহার ও বড় সুযোগও।

এবারের লাক্স সুপারস্টারের চ্যাম্পিয়ন বিদুষী বর্ণিতা পেয়েছেন স্বরোভস্কি ক্রিস্টালে তৈরি ট্রফি। চ্যাম্পিয়ন কি শুধু ট্রফিই পেয়েছেন? না। সঙ্গে পেয়েছেন বিলাসবহুল একটি গাড়ি।

ট্রফি ও গাড়ির পাশাপাশি তিনি পাচ্ছেন নির্মাতা রায়হান রাফীর পরিচালনায় একটি সিনেমায় অভিনয়ের সুযোগ।

এদিকে প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন পাবনার নাযাহ নাওয়ার বিনতে নুরুল। তিনি পেয়েছেন পাঁচ লাখ টাকার চেক। অন্যদিকে দ্বিতীয় রানারআপ হয়েছেন চট্টগ্রামের আমিনা ইসলাম; তার প্রাপ্তি তিন লাখ টাকা।

প্রসঙ্গত, লক্ষাধিক আবেদনকারীর মধ্য থেকে প্রথমে বাছাই করা হয়। এরপর ১১ হাজার প্রতিযোগীকে ডাকা হয়। সেখান থেকে সেরা ১০ জনকে নিয়ে গত বছরের সেপ্টেম্বর থেকে অনুষ্ঠানটি প্রচার শুরু হয়। এবারের আসরে মেন্টর ছিলেন জয়া আহসান, মেহজাবীন চৌধুরী ও রায়হান রাফী। ২০০৫ সালে এই সৌন্দর্য প্রতিযোগিতা শুরু হয়। কয়েক বছর নিয়মিত হওয়ার পর এটি বন্ধ হয়ে যায়। সর্বশেষ ২০১৮ সালে আয়োজন করা হয়। সাত বছর বিরতির পর গত বছর শুরু হয় এর দশম আসর।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

বিশ্বকাপ ফুটবলের থিম সং প্রকাশ
২৯ কার্যদিবসে শিশু ধর্ষণ মামলার রায়, যুবকের মৃত্যুদণ্ড
হামে প্রাণ গেলো আরও ১৬ শিশুর
যেভাবে বানাবেন খাসির মাংসের কালাভুনা
বিয়ে করলেন কঙ্গনা!
রামিসা হত্যা মামলায় আসামিপক্ষে রাষ্ট্রীয় খরচে মামলা পরিচালনার জন্য আইনজীবী নিয়োগ
জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায় করবেন প্রধানমন্ত্রী
রামিসা হত্যার ঘটনায় অভিযোগ গঠনের শুনানি ১ জুন
এলপিএলের ড্রাফটে ৪৮ বাংলাদেশি ক্রিকেটার
রাফসানের সঙ্গে আমিই প্রথম যোগাযোগ করি: জেফার
নকলায় কুরবানি বিষয়ে শিক্ষার্থীদের বিতর্ক প্রতিযোগিতা
কক্সবাজার আদালত চত্বরে প্রকাশ্যে গোলাগুলি, গুলিবিদ্ধ ২
বান্দরবান সীমান্তে মাইন বিস্ফোরণ, নিহত ৩
নালিতাবাড়ীতে এক হাজার পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
বায়তুল মুকাররমে ৫টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত
পত্রিকা সম্পাদকদের নতুন ঐক্যবদ্ধ প্লাটফর্ম
রামিসার ফরেনসিক রিপোর্টে মৃত্যুর আগে মিলেছে ধর্ষণের প্রমাণ
জেট ফুয়েলের দাম কমলো
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.