শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

হামের উপসর্গ নিয়ে ১৯ দিনে হাসপাতালে ৫৭৯২ জন, মৃত্যু ৯৪

কলিকাল ডেস্ক

ছবি : সংগৃহীত

হামের প্রকোপ বাড়তে থাকায় রোববার থেকে সারা দেশে জরুরি ভিত্তিতে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করতে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। টিকা কার্যক্রম পরিচালনায় রাজশাহীসহ অধিক ঝুঁকিপূর্ণ জেলাগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হবে।

গত ১৯ দিনে দেশে হামের উপসর্গ নিয়ে ৫ হাজার ৭৯২ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে ৭৭১ জন হামে আক্রান্ত, যার মধ্যে ৯ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সন্দেহজনক হাম রোগে মৃত্যুর সংখ্যা ৯৪। গত ২৪ ঘণ্টায় নতুন করে উপসর্গ নিয়ে হাসপাতালে যায় ৯৪৭ জন, তাদের মধ্যে ৪২ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান আমার দেশকে জানিয়েছেন, আগামীকাল থেকে রাজশাহীসহ দেশের সব ঝুঁকিপূর্ণ অঞ্চলের টিকাদান কেন্দ্রগুলোতে হামের টিকা দেওয়া হবে। যেসব এলাকায় সংক্রমণের ঝুঁকি কম, সেখানে রেশনিং পদ্ধতিতে টিকা দেওয়া হবে। তিনি আশা প্রকাশ করেন, জরুরি এই ভ্যাকসিনেশন কর্মসূচি সফলভাবে সম্পন্ন হলে সংক্রামক রোগ হাম নিয়ন্ত্রণে আসবে।

প্রস্তুতি প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক (ইপিআই) মোহাম্মদ শাহরিয়ার সাজ্জাদ জানান, প্রয়োজনীয় ভ্যাকসিন শুক্রবার পাঠানো হয়েছে এবং সিরিঞ্জ ব্যবস্থাপনায় বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ফান্ডিং অর্ধেক পাওয়া গেছে, বাকি অংশ দ্রুত পাওয়ার প্রত্যাশা জানিয়ে তিনি বলেন, টিকাদানের প্রস্তুতি এখন শতভাগ সম্পন্ন।

স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ৩ এপ্রিল পর্যন্ত ১৯ দিনে দেশে সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ৭৯২ । এই সময়ের মধ্যে সন্দেহজনক মৃত্যুর সংখ্যা ৯৪। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে আরো ৯৪৭ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত করা হয়েছে এবং নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছে ৪২ জন। এ নিয়ে দেশে মোট নিশ্চিত আক্রান্ত দাঁড়িয়েছে ৭৭১ জনে এবং নিশ্চিত মৃত্যুর সংখ্যা ৯।

প্রতিবেদনে দেখা যায়, চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলায় হামে মৃত্যুর হার সবচেয়ে বেশি, দুজন। বিভাগভিত্তিক পরিসংখ্যানে ৩৫৮ জন নিশ্চিত রোগী নিয়ে ঢাকা বিভাগ তালিকার শীর্ষে রয়েছে। এছাড়া রাজশাহীতে ১৯৪, চট্টগ্রামে ১০২, খুলনায় ৪১, বরিশালে ৩৮, সিলেটে ১৯, ময়মনসিংহে ১৪ এবং রংপুরে ৫ জন রোগী শনাক্ত হয়েছে ।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে আরো জানা গেছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে সারা দেশে ৩ হাজার ৭৭৬ জন হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২ হাজার ৫২৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

তথ্যগত ত্রুটির কারণে ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর ও চাঁদপুর জেলা থেকে পাঁচজনের মৃত্যুর ঘটনা জাতীয় রিপোর্ট থেকে বাদ দেওয়া হলেও শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যুর তথ্য নতুনভাবে এ রিপোর্টে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৯ জনের।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা’
পাকিস্তানে মার্কিন-ইরানি প্রতিনিধি দল
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ
জুনের মধ্যে ২টি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তীব্র কালবৈশাখী পূর্বাভাস
কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
সিল্কের ঐতিহ্য রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগে কাজ করা হবে
যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিলো ইরান
চাঁদে অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী
ইরানের একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে
‘বগুড়া ও শেরপুরে আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে’
সংসদ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি ঘোষণা
‘এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ’
ইরান বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
জাতীয় সংসদে আরও ১০ বিল পাস
চারুকলায় চলছে বর্ণাঢ্য বর্ষবরণ প্রস্তুতি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
বগুড়া-৬ : বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির বাদশা
শেরপুর-৩ আসনে ভোটে জয়ী বিএনপির রুবেল
রাজধানীর তুরাগের রানাভোলায় বস্তিতে আগুন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.