শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২, ২২ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

হামে আক্রান্ত হয়ে তিন শিশুর মৃত্যু

কলিকাল ডেস্ক

ছবি : সংগৃহীত

কুমিল্লায় হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়তে থাকায় তিন শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলা সিভিল সার্জন অফিস জানিয়েছে, আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ওই তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সঙ্গে কুমিল্লা ও ঢাকার বিভিন্ন হাসপাতালে আরও অন্তত ২১ জন শিশু চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (৩০ মার্চ) কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির বিষয়টি নিশ্চিত করেন। জানা গেছে, মারা যাওয়া শিশুদের মধ্যে একজন কুমিল্লা সিটি করপোরেশন এলাকার এবং বাকি দুইজন তিতাস উপজেলার বাসিন্দা।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত এক মাসে ৬৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে ১৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। পর্যায়ক্রমে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। আক্রান্তদের বাড়িতে গিয়ে টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে এবং রোগীদের আইসোলেশনে রেখে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের তথ্য বলছে, ১৮ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত মাত্র ১২ দিনে ২৫ জন হাম আক্রান্ত শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে, ২ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে এবং বর্তমানে ১৫ জন শিশু নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ আক্রান্ত শিশুদের জন্য আলাদা একটি বিশেষ ওয়ার্ডও চালু করেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের সময়মতো হাম-রুবেলা টিকা নিশ্চিত করা গেলে এ ধরনের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। বর্তমানে সংক্রমণ বাড়তে থাকায় অভিভাবকদের আরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

‘শ্রেণিকক্ষ ও পরীক্ষা কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা’
পাকিস্তানে মার্কিন-ইরানি প্রতিনিধি দল
ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু অসুস্থ
জুনের মধ্যে ২টি ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তীব্র কালবৈশাখী পূর্বাভাস
কারিগরি শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে: শিক্ষামন্ত্রী
সিল্কের ঐতিহ্য রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগে কাজ করা হবে
যুক্তরাষ্ট্রকে পাল্টা হুঁশিয়ারি দিলো ইরান
চাঁদে অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী
ইরানের একটি প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছেছে
‘বগুড়া ও শেরপুরে আওয়ামী আমলের চেয়েও খারাপ নির্বাচন হয়েছে’
সংসদ আগামী ১৫ এপ্রিল পর্যন্ত মুলতবি ঘোষণা
‘এটা শাহবাগ চত্বর নয়, এটা সংসদ’
ইরান বৈঠকে পাকিস্তানে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট
জাতীয় সংসদে আরও ১০ বিল পাস
চারুকলায় চলছে বর্ণাঢ্য বর্ষবরণ প্রস্তুতি
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি শুরু
স্থানীয় সরকার নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক
বগুড়া-৬ : বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির বাদশা
শেরপুর-৩ আসনে ভোটে জয়ী বিএনপির রুবেল
রাজধানীর তুরাগের রানাভোলায় বস্তিতে আগুন

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.