এক সময়ের জনপ্রিয় জুটি শখ ও নিলয় আলমগীর। ২০১৭ সালে বিচ্ছেদের পর এ জুটিকে আর এক সঙ্গে পর্দায় দেখা যায়নি।
নয় বছর পর টিভি পর্দায় আসছে এ জুটির একটি নাটক। আজ শুক্রবার (২৭ মার্চ) রাত আটটায় এনটিভিতে প্রচার হবে শখ ও নিলয়ের ‘কিডন্যাপ’ শিরোনামের নাটকটি।
এটি রচনা ও পরিচালনা করেছেন শিমুল সরকার। শখ ও নিলয়ের ডিভোর্সের আগেই নাটকটি নির্মাণ করা হয়েছে বলে জানান নির্মাতা।
পরিচালক শিমুল সরকার বলেন, ‘শখ ও নিলয়ের বিচ্ছেদের কিছুদিন আগেই এ নাটকের কাজ শেষ করি। কিন্তু পরবর্তীতে বিভিন্ন কারণে নাটকটি প্রচারে আসেনি। তারমধ্যে তাদের দুজনের বিচ্ছেদও একটি কারণ ছিল। অবশেষে নাটকটি এবার ঈদ উপলক্ষে এনটিভিতে প্রচারে আসছে। দীর্ঘদিন পর এ জুটির নাটক দেখে আনন্দ পাবে আশা করছি।’








