শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২, ৭ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

ট্রেন দুর্ঘটনা এড়াতে সাহায্য করলেন শ্রমিক এনামুল

কলিকাল প্রতিনিধি

ছবি : সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় বড় ধরনের ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে একটি ট্রেন। লাঠির মাথায় কলার মোচার লাল পাপড়ি (খোল) ঝুলিয়ে সতর্ক সংকেত দিয়ে এই দুর্ঘটনা এড়াতে সাহায্য করেন এনামুল হক (৬৫) নামের এক শ্রমিক।

আজ সোমবার (২৩) সকাল সাড়ে ৬টায় ফুলবাড়ী-বিরামপুর রেলওয়ের মধ্যবর্তী অংশ পূর্ব চণ্ডীপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

স্থানীয় জানান, সকালে ফুলবাড়ী-বিরামপুর রেলওয়ের মধ্যবর্তী স্থান পূর্ব চণ্ডীপুর এলাকায় এনামুল হক রেললাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পার্বতীপুর-ফুলবাড়ী-ঢাকাগামী রেলপথের প্রায় এক ফুট অংশ ভাঙা দেখতে পান। আশপাশের লোকজনকে ডেকে রেলওয়ের অফিসে মুঠোফোনে জানানোর পাশাপাশি কলার গাছ থেকে কলার মোচা ভেঙে এনে সেটির লাল পাপড়ি লাঠিতে বেঁধে রেললাইনে দাঁড়িয়ে যান। মাত্র ৫ মিনিটের মধ্যেই ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী আন্তঃনগর পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনটি কাছাকাছি চলে আসে। কিন্তু এনামুলের হাতে ‘লাল পতাকা’ দেখে ট্রেনটি নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে যায়। এতে শত শত ট্রেনযাত্রী ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে বেঁচে যায়।

এদিকে এনামুল হকের ডাকে সাড়া দিয়ে ওই গ্রামের একরামুল হকের ছেলে শাহিনুরসহ অনেকে পার্বতীপুর রেলওয়ে অফিসে ফোন করেন। তার অধা ঘণ্টা পর রেলওয়ের প্রকৌশলী টিম ও শ্রমিকেরা এসে বিকল্প ব্যবস্থায় ট্রেন চলাচলের ব্যবস্থা করেন। পরে রেললাইন মেরামত সম্পন্ন হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এ বিষয়ে ফুলবাড়ী স্টেশনমাস্টার শওকত আলী জানান, সকাল সাড়ে ৬টায় দিনাজপুরের ফুলবাড়ী-বিরামপুর রেলওয়ের মধ্যবর্তী ৩৫২/৫ থেকে ৩৫২/৬ মধ্যে রেললাইন ভেঙে যাওয়ার খবর পান তারা। দ্রুত প্রকৌশলী টিম গিয়ে রেললাইন মেরামত করেছে। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। ঘটনার সময় আধা ঘণ্টার অধিক সময় ট্রেন চলাচল বন্ধ ছিল।

তিনি আরো জানান, ওই এলাকার এনামুল হকের উপস্থিত বুদ্ধিতে আজ একটি ট্রেন দুর্ঘটনা থেকে রক্ষা পেল।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ক্রেতারা সংযত না হলে ১০ দিন পর তেল থাকবে না
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
ইরানের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন পেছালেন ট্রাম্প
নয় বছর পর শখ-নিলয়ের নাটক
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
একটি নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি আমরা
বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
ফেরিঘাটে বাসডুবিতে নিহত বেড়ে ২৬
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
বিরতির পর ফিরছেন আনুশকা
দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
যুদ্ধ বন্ধে ইরানের ৫ শর্ত
ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান
২৫শে মার্চ নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী
‘অননুমোদিত ও মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না’
শিক্ষা খাতে ১৮০ দিনের বিশেষ অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা
২৫ মার্চ হবে না প্রতীকী ব্ল্যাক আউট
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিদেশগামী শিক্ষার্থীরা পাবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.