রাজধানীর অধিকাংশ পেট্রোল পাম্পে নেই জ্বালানি। হঠাৎ করেই সরবরাহ সংকটে বন্ধ হয়ে গেছে অনেক পাম্পের কার্যক্রম।
তবে দু-একটি পাম্পে সীমিত পরিসরে তেল পাওয়া যাচ্ছে। আর সেই খবর ছড়িয়ে পড়তেই সেখানে তৈরি হয়েছে দীর্ঘ লাইন।
আজ সোমবার (২৩ মার্চ) রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে এ চিত্র দেখা গেছে।
মোটরসাইকেল, প্রাইভেটকারসহ বিভিন্ন যানবাহন ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকছে শুধু একটু জ্বালানির আশায়।
ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। কেউ অফিসগামী, কেউ জরুরি কাজে বের হয়ে পড়েছেন বিপাকে।
জ্বালানি সংকট দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।








