শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২, ৭ শাওয়াল ১৪৪৭, বসন্তকাল

দেশের আয় স্বল্প সময়ের মধ্যে দ্বিগুণ করার লক্ষ্যে কাজ করছে সরকার

কলিকাল প্রতিনিধি

দেশের মানুষের আয় বাড়িয়ে স্বল্প সময়ের মধ্যে তা দ্বিগুণ করার লক্ষ্য নিয়ে কাজ করছে বিএনপি সরকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জনগণের সহযোগিতা থাকলে যেকোনো উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব এবং মানুষের জীবনমান উন্নয়নই তাদের রাজনীতির মূল লক্ষ্য।

আজ সোমবার (১৬ মার্চ) দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়া এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, বিএনপির রাজনীতি এমন কাজ করার মধ্যেই সীমাবদ্ধ যা মানুষের উপকারে আসে এবং সাধারণ মানুষের জীবনকে সহজ করে। তিনি জানান, এ লক্ষ্য থেকেই সাহাপাড়া খাল খননের কাজ শুরু করা হয়েছে।

প্রায় ১২ কিলোমিটার দীর্ঘ এই খালটির কাজ সম্পন্ন হলে স্থানীয় কৃষি ও পানিসম্পদ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। প্রধানমন্ত্রীর মতে, খালটি পুনঃখনন শেষ হলে প্রায় ৩১ হাজার কৃষক সেচ সুবিধা পাবেন এবং প্রায় ১ হাজার ২০০ হেক্টর জমি সেচের আওতায় আসবে। এছাড়া আশপাশের প্রায় সাড়ে তিন লাখ মানুষ বিভিন্নভাবে খালের পানি ব্যবহার করতে পারবেন।

তিনি আরও বলেন, খালটির পানি ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদনও উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং বর্তমানে যে পরিমাণ ফসল উৎপাদিত হয় তার তুলনায় প্রায় ৬০ হাজার মেট্রিক টন বেশি ফসল উৎপাদনের সম্ভাবনা তৈরি হবে।

খাল খননের প্রয়োজনীয়তা তুলে ধরে তারেক রহমান বলেন, দেশের অনেক নদী ও খাল ভরাট হয়ে গেছে। যাত্রাপথে তিনি অনেক জায়গায় নদীর অংশ ভরাট হয়ে চাষাবাদ হতে দেখেছেন বলেও উল্লেখ করেন। অনেক খালও প্রায় সম্পূর্ণভাবে ভরাট হয়ে গেছে, যার ফলে বর্ষা মৌসুমেও অনেক এলাকায় পানির সংকট দেখা দেয়।

তিনি বলেন, বর্ষার পানি সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বাড়ানো সম্ভব এবং খাল খনন সেই লক্ষ্য অর্জনের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।

মানুষের আয় বৃদ্ধি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, বর্তমানে যাদের মাসিক আয় পাঁচ হাজার টাকা, তাদের আয় কয়েক বছরের মধ্যে দ্বিগুণ করার মতো সুযোগ সৃষ্টি করতে সরকার কাজ করছে। একইভাবে যারা দুই হাজার টাকা আয় করেন, তাদের আয়ও বাড়ানোর জন্য বিভিন্ন পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তিনি বলেন, মানুষের জীবনমানের উন্নয়নই বিএনপির রাজনীতির মূল দর্শন এবং এই লক্ষ্য নিয়েই সরকার উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ক্রেতারা সংযত না হলে ১০ দিন পর তেল থাকবে না
বাংলাদেশের প্রতি অবিচল সমর্থন ও সংহতি জাতিসংঘ মহাসচিবের
ইরানের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন পেছালেন ট্রাম্প
নয় বছর পর শখ-নিলয়ের নাটক
রাজারবাগ পুলিশ স্মৃতিস্তম্ভে স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
একটি নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছি আমরা
বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন
ফেরিঘাটে বাসডুবিতে নিহত বেড়ে ২৬
জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ
বিরতির পর ফিরছেন আনুশকা
দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল হলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল
যুদ্ধ বন্ধে ইরানের ৫ শর্ত
ওয়াশিংটনে ভাষণ দিলেন ডা. জুবাইদা রহমান
২৫শে মার্চ নিহত সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী
‘অননুমোদিত ও মানহীন ক্লিনিক চলতে দেওয়া হবে না’
শিক্ষা খাতে ১৮০ দিনের বিশেষ অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা
২৫ মার্চ হবে না প্রতীকী ব্ল্যাক আউট
জুলাইযোদ্ধাদের দায়মুক্তি সরকার গ্রহণ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
বিদেশগামী শিক্ষার্থীরা পাবে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.