র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ।
আজ সোমবার (১৬ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে এই নিয়োগ কার্যকর করা হয়েছে এবং আদেশটি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে।
নতুন দায়িত্বে মো. আহসান হাবীব পলাশ র্যাবের মহাপরিচালক হিসেবে এ কে এম শহিদুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন।








