নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার খনন এবং পুনঃখনন কর্মসূচি শুরু করেছে বিএনপি সরকার।
এই কর্মসূচির আওতায় দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের সাহাপাড়া এলাকায় খাল খননের মাধ্যমে একযোগে দেশের ৫৪টি খাল খনন কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সোমবার (১৬ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির সূচনা করেন।
এর আগে সকাল সাড়ে ৯টার দিকে একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা থেকে সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন প্রধানমন্ত্রী। সৈয়দপুরে পৌঁছে সেখান থেকে সড়কপথে কর্মসূচির স্থানে যান তিনি।








