বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩, ২৭ শাওয়াল ১৪৪৭, গ্রীষ্মকাল

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না: স্পিকার

কলিকাল প্রতিনিধি

জাতীয় সংসদে লিখিত বক্তব্য থেকে সরাসরি পড়ে বক্তব্য দেওয়া অনুমোদিত নয় বলে মন্তব্য করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি সংসদ সদস্যদের কাগজের ওপর নির্ভর না করে নিজস্বভাবে বক্তব্য উপস্থাপনের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান।

আজ রোববার জাতীয় সংসদের অধিবেশনে জামায়াতের সংসদ সদস্য মাসুদ বিন সাঈদী ও ইসলামী আন্দোলনের সংসদ সদস্য অলি উল্লাহ রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনায় অংশ নিয়ে লিখিত বক্তব্য থেকে পড়ে বক্তব্য দেন। এ সময় স্পিকার বিষয়টি নিয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করেন।

মাসুদ বিন সাঈদীকে উদ্দেশ করে স্পিকার বলেন, সংসদের প্রচলিত রীতিতে পুরো বক্তব্য কাগজ দেখে পড়ে শোনানো ঠিক নয়। প্রয়োজনে নোট ব্যবহার করা যেতে পারে, তবে সদস্যদের হাউজের দিকে তাকিয়ে বক্তব্য দেওয়া উচিত।

একইভাবে অলি উল্লাহকেও তিনি বলেন, সংসদে বক্তব্য দেওয়ার সময় লিখিত বক্তব্য সরাসরি পড়ে শোনানো সংসদের নিয়মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সদস্যদের না দেখে বক্তব্য দেওয়ার অভ্যাস করা প্রয়োজন।

সংসদের কার্যপ্রণালী বিধি অনুযায়ী লিখিত বক্তব্য পাঠ করার আগে স্পিকারের অনুমতি নেওয়ার বিধান রয়েছে।

এদিকে আলোচনায় অংশ নিয়ে মাসুদ বিন সাঈদী বলেন, পিরোজপুরের জনগণ তাকে নির্বাচিত করে যে দায়িত্ব দিয়েছেন তা তিনি যথাযথভাবে পালন করার চেষ্টা করবেন। তিনি তার বাবা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আদর্শ অনুসরণ করে এলাকার উন্নয়ন ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার কথা বলেন।

তিনি ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানের বিভিন্ন শহীদদের স্মরণ করেন। একই সঙ্গে শিক্ষা ও বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

মাসুদ বিন সাঈদী দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহনশীলতার নীতি গ্রহণ করা জরুরি।

তিনি আরও বলেন, সংবিধান সংস্কার ও রাজনৈতিক সংস্কার নিয়ে জনমনে নানা প্রশ্ন রয়েছে। এসব বিষয়ে রাজনৈতিক দলগুলোর সুস্পষ্ট অবস্থান থাকা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

টাইমের ১০০ প্রভাবশালীর তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
‘আমিও অনলাইন ক্লাস চাই না, পৃথিবী চায়’
বিয়ে আমার জীবনের একটি ভুল সিদ্ধান্ত ছিল: অপু বিশ্বাস
৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত
ভিসা ছাড়া বিশ্বের ৩৬ দেশ ভ্রমণে যেতে পারবেন বাংলাদেশিরা
কাল হতে পারে যুক্তরাষ্ট্র-ইরান নতুন দফা বৈঠক
জেনিফার লোপেজের ‘নতুন শুরু’!
নেইমার বিষয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট
‘মাদক নির্মূলে শিগগিরই বিশেষ অভিযান শুরু হবে’
দেশের একমাত্র তেল শোধনাগার বন্ধ ঘোষণা
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামে আরও ৯ শিশুর মৃত্যু
‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এনআইডি সংশোধনে ইসির কঠোর নিয়ন্ত্রণ
টাঙ্গাইলে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধনে করবেন প্রধানমন্ত্রী
রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন
আজ পহেলা বৈশাখ
নকলায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ
ট্রাম্প প্রশাসনের সমালোচনায় বিচলিত নন পোপ লিও
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াত আমির
আলী খামেনি’র শাহাদাতের চল্লিশতম দিন উপলক্ষে ঢাবিতে স্মরণসভা

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.