শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২, ২৩ রমজান ১৪৪৭, বসন্তকাল

খালেদা জিয়া-খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব

কলিকাল প্রতিনিধি

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও শিয়া মুসলিম ধর্মগুরু আয়াতুল্লাহ সাইয়্যেদ আলী হোসেইনী খামেনি এবং দেশি-বিদেশি বিশিষ্টজনদের মৃত্যুতে শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ মার্চ) সংসদের অধিবেশনে এই শোকপ্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

শোক প্রস্তাব উত্থাপনকালে বলা হয়, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর আমরা হারিয়েছি তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী খালেদা জিয়াকে। মুসলিম বিশ্বের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী এবং জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় নেতা হিসেবে দেশের গণতন্ত্র রক্ষায় তার অবদান চিরস্মরণীয়। সংসদ তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছে।

বাংলাদেশি নেতাদের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনের বেশ কয়েকজন প্রভাবশালী নেতার মৃত্যুতে শোক প্রকাশ করেছে সংসদ। এ তালিকায় প্রথমেই রয়েছেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এরপর সংসদ শোক প্রকাশ করেছে ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং এবং ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের মৃত্যুতে।

অধিবেশনে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের সাবেক সভাপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীসহ মোট ৩১ জন সাবেক সংসদ সদস্যের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়। তাদের জীবনবৃত্তান্ত সম্বলিত শোক প্রস্তাব সংসদে পাঠ করা হয়।

শোক প্রস্তাবের তালিকায় থাকা উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন- মতিয়া চৌধুরী (সাবেক সংসদ উপনেতা), মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ (প্রথম সেনাপ্রধান), আবদুল্লাহ আল নোমান (সাবেক মন্ত্রী), মোস্তফা মোহসীন মন্টু, আব্দুল করিম খন্দকার (বীর মুক্তিযোদ্ধা) এবং রমেশ চন্দ্র সেনসহ ৩১ জন বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব।

শোক প্রস্তাব উত্থাপনের পর প্রয়াতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে সংসদে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শোক প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে, এই শোক প্রস্তাবের অনুলিপি সংশ্লিষ্ট ব্যক্তিদের পরিবারের কাছে পৌঁছে দেওয়া হবে।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

ইরানের পক্ষে লড়বে আরও দুই দেশের বাহিনী, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি
বাগেরহাটে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত বেড়ে ১৪
ছুটির দিনগুলোতেও বাংলাদেশ পেট্রোলিয়াম ডিপো খোলা রাখার নির্দেশ
বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে সাতজন নিহত
ইরানের নতুন সর্বোচ্চ নেতার প্রথম ভাষণ
সংসদ রোববার পর্যন্ত মুলতবি ঘোষণা
সংসদে আবেগাপ্লুত হয়ে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী
আ.লীগ দেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন বানিয়েছিল: রাষ্ট্রপতি
‘উই ওয়ান্ট জাস্টিস’
খালেদা জিয়া-খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোকপ্রস্তাব
দেশ ও জনগণের স্বার্থেই আমার রাজনীতি: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রীর নির্দেশেই সংসদে কালেমা তাইয়্যিবা স্থাপন করা হয়
রাষ্ট্রপতিকে অভিশংসনের দাবিতে মানিক মিয়ায় এনসিপির মানববন্ধন
চলচ্চিত্র অঙ্গনকে ‘ডাস্টবিন’ বলার কারণ জানালেন অপু বিশ্বাস
১৫ আগস্ট, জাতীয় শোক দিবস বাতিল
শপথ নিলেন স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
যুক্তরাষ্ট্রে বিশ্বকাপ খেলতে ট্রাম্পের আমন্ত্রণে সাই দিচ্ছে না ইরান
হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন ও ডেপুটি স্পিকার কায়সার কামাল
আজ থেকে দেশে কাঙ্ক্ষিত গণতন্ত্রের যাত্রা শুরু: প্রধানমন্ত্রী

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.