ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে নির্বাচিত হওয়ার পর শপথ নিলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম) এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সংসদ ভবনের রাষ্ট্রপতির কার্যালয়ে এ শপথ অনুষ্ঠিত হয়। এসময় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারি উপস্থিত থাকলেও বিরোধী দলীয় কোনো সংসদ সদস্যকে দেখা যায়নি।
আজ বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁদের শপথ বাক্য পাঠ করান। এর আগে আজ বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টায় প্রথম অধিবেশন শুরু হয়।







