বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭, বসন্তকাল

ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ে ভীষণ নার্ভাস ছিলাম: ইয়েরিন হা

বিনোদন ডেস্ক

নেটফ্লিক্সের জনপ্রিয় পিরিয়ড রোমান্স সিরিজ ‘ব্রিজারটন’। এটির চতুর্থ মৌসুমের দ্বিতীয় কিস্তি মুক্তি পেয়েছে শনিবার রাতে। এই মৌসুম মুক্তির পরেই আলোচনার কেন্দ্রে আছেন অভিনেত্রী ইয়েরিন হা। সিরিজে সোফি বেক চরিত্রে অভিনয় করা এই অভিনেত্রী সম্প্রতি এক সাক্ষাৎকারে খুলে বলেছেন বেনেডিক্ট ও সোফির দুই ভিন্ন ঘনিষ্ঠ দৃশ্য, চরিত্রের মানসিক যাত্রা ও ভবিষ্যৎ নিয়ে তাঁর আশা-আকাঙ্ক্ষার কথা।

চতুর্থ মৌসুমের প্রথম ভাগে ধীরে ধীরে সম্পর্ক গড়ে ওঠার পর দ্বিতীয় ভাগে বেনেডিক্ট ব্রিজারটন (লুক থম্পসন) ও সোফি বেকের সম্পর্ক পায় তীব্র ও আবেগঘন রূপ। পঞ্চম পর্বের শেষে প্রথম ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যায়, সব দ্বিধা ও সামাজিক ভয়ের মধ্যেও তারা একে অপরের প্রতি আকর্ষণে আত্মসমর্পণ করে। সোফির গর্ভধারণের আশঙ্কা, ধরা পড়ে যাওয়ার ভয়— সব মিলিয়ে দৃশ্যটি ছিল তাড়না ও আবেগে ভরপুর।

ইয়েরিন হা জানান, এই দৃশ্যে সোফির আত্মনির্ভরতা তুলে ধরা জরুরি ছিল। তিনি নিজেই নিজেকে সামলাতে জানেন, কারো সহায়তার প্রয়োজন হয় না— এই বার্তা ফুটিয়ে তুলতেই নির্মাতারা বিশেষ মনোযোগ দেন। অন্যদিকে অষ্টম পর্বে দর্শক দেখেন সম্পূর্ণ ভিন্ন আবহ। এই দৃশ্যে শারীরিক ঘনিষ্ঠতার চেয়ে বেশি গুরুত্ব পায় ভালোবাসা ও পারস্পরিক সম্মান। সোফির আশঙ্কাকে সম্মান জানিয়ে বেনেডিক্ট তার পাশে থাকেন, ভালোবাসার প্রকাশ ঘটে কোমলতায়। ইয়েরিনের ভাষায়, প্রথম দৃশ্য ছিল ‘একসঙ্গে কোথাও পৌঁছানোর চেষ্টা’, আর দ্বিতীয়টি ছিল ‘কবিতার মতো মুহূর্ত’।

এক গুরুত্বপূর্ণ মুহূর্তে বেনেডিক্ট সোফিকে জানান, তিনি অতীতে আরো সম্পর্কে জড়িয়েছিলেন। ঐতিহাসিক প্রেক্ষাপটে বিষয়টি সহজ ছিল না। কিন্তু সোফির প্রতিক্রিয়া ছিল বিস্ময়করভাবে সহানুভূতিশীল। ইয়েরিন মনে করেন, সারা জীবন সামাজিক অবস্থান ও পরিচয়ের কারণে ভুল–বোঝাবুঝির শিকার হওয়ায় সোফি চরিত্রটি কাউকে বিচার করতে চান না। তার কাছে ভালোবাসা মানে মানুষ, তার লিঙ্গ বা অতীত নয়। এই মানবিক দৃষ্টিভঙ্গিই সোফিকে আলাদা করে তোলে।

মৌসুমের শেষে সোফি সমাজে স্বীকৃতি পান। তবু ইয়েরিন চান, ভবিষ্যৎ সিজনগুলোতে সোফির পুরোনো জীবনের সঙ্গে সংযোগ বজায় থাকুক। ‘ডাউনস্টেয়ার্স’ বা গৃহকর্মীদের জগৎ, যেখানে তিনি বেড়ে উঠেছেন, সেই সম্পর্ক, তার সৎবোন পোসির সঙ্গে বন্ধন— এসব যেন হারিয়ে না যায়। তিনি আশা করেন, ভবিষ্যতে সোফির সঙ্গে ব্রিজারটন পরিবারের অন্য নারীদের সম্পর্ক আরও গভীরভাবে ফুটে উঠবে।

‘ব্রিজারটন’-এর নতুন মৌসুমে ইয়ারিন হাকে করতে হয়েছে ঘনিষ্ঠ দৃশ্য, যা তার ক্যারিয়ারে প্রথম। এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেন, বিষয়টি তার জন্য বেশ ভয়ের ছিল। গ্ল্যামার সাময়িকীকে তিনি বলেন, ‘আমি সত্যিই ভীষণ নার্ভাস ছিলাম। দৃশ্যটির শুটিং হয়েছিল সকাল নয়টায়; তখনই নিরাভরণ হয়ে শট দিতে হয়েছিল।’

তবে সেই ভয় কাটিয়ে ওঠার পেছনে ছিল নিজের প্রতি একধরনের চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা। ‘আমি মনে করি, ভয় আর অস্বস্তির সীমা পেরোতে না পারলে মানুষ পরিণত হয় না। তাই আমি এটাকে নিজের জন্য একধরনের চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি— অভিনেত্রী হিসেবে আরো পরিণত হওয়ার জন্য,’ বলেন তিনি।

চতুর্থ মৌসুমে প্রথমবারের মতো সম্পূর্ণ এশীয় একটি পরিবার দেখা গেছে ‘ব্রিজারটন’-এ। সিরিজে কিছু কোরিয়ান ও চীনা সংলাপও যুক্ত হয়েছে। কোরিয়ান-অস্ট্রেলীয় ইয়ারিন হা বলেন, নিজের পরিচয়কে পর্দায় স্বাভাবিকভাবে দেখতে পাওয়া তার কাছে খুব অর্থবহ।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আমিরাতে আটকে পড়া ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা
নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির
বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী
ইরানের পুরো আকাশসীমা দখলে নিচ্ছে ইসরায়েল
নেপালে নির্বাচন আজ
গত ছয়দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিল
এনসিপির সঙ্গে মার্কিন সহকারীর বৈঠক স্থগিত
‘সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়নি’
কুয়েতে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত
ইরানকে হামলা বন্ধের আহ্বান জানাল আরব লীগ
দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছে
মার্কিন সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ
ইসরায়েলে ধেয়ে আসছে ইরানি মিসাইলের নতুন বহর
মধ্যপ্রাচ্যের ভয়ারহতা জানালেন এশা
মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করা হচ্ছে!
মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০
দেশে ফিরেছেন আলোচিত তিথি
জনগণের ম্যান্ডেটের প্রতি সরকার শ্রদ্ধাশীল: তথ্যমন্ত্রী
বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে যা বললেন ট্রাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.