বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২, ১৫ রমজান ১৪৪৭, বসন্তকাল

অভিনেতা যাহের আলভীর স্ত্রীর ‘আত্মহত্যা’

বিনোদন ডেস্ক

ছবি : সংগৃহীত

অভিনেতা যাহের আলভীর স্ত্রী ইকরা ‘আত্মহত্যা’ করেছেন বলে দাবি করেছে তার পারিবার।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন অভিনেতা নিজেই।

বিষয়টি শোবিজ অঙ্গনে বেশ চাঞ্চল্যের জন্ম দিয়েছে। তবে কেন ইকরা ‘আত্মহত্যা’ করেছেন সেই বিষয়ে কোনো তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে জানা গেছে, অভিনেতা যাহের আলভী বর্তমানে নেপালে রয়েছেন। স্ত্রীর মৃত্যুর খবর তিনিও পেয়েছেন, তবে মানসিকভাবে বিপর্যস্ত থাকায় গণমাধ্যমে মুখ খোলেননি।

যদিও আলভী বিষয়টি নিয়ে নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দিয়েছেন। অভিনেতা লিখেছেন, ‘আজ দুপুরে মিরপুর ডিওএইচএস-এর বাসায় আমার স্ত্রী ইকরা আত্মহত্যা করেছে। আমি বর্তমানে নেপালে শুটিংরত ছিলাম। খবরটা শোনার পর থেকে কথা বলার মতো অবস্থায় নেই। আমি বুঝতে পারছি না আমাদের সন্তান আর আমার কথা না ভেবে সে কেন এভাবে চলে গেল।’

তিনি আরও লেখেন, ‘শুভাকাঙ্ক্ষী ও সাংবাদিক ভাইদের অনুরোধ করছি, আমাকে একটু সময় দিন। আমি দ্রুত ঢাকা ফেরার চেষ্টা করছি, ফিরে সবার সাথে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই শোকের মুহূর্তে আমাকে এবং আমার পরিবারকে একটু মানসিক স্বস্তি দিন। আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবে হলেও দয়া করে কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। সবাই আমার ইকরার জন্য দোয়া করবেন।’

২০১০ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। তবে দীর্ঘ ১৪ বছর পর ২০২৪ সালে তাদের বিয়ের খবরটি প্রকাশ্যে আসে। তাদের সংসারে একটি পুত্র সন্তান রয়েছে।

উল্লেখ্য, কয়েক বছর ধরে যাদের নাটক ইউটিউবে মিলিয়ন ট্রেন্ডে থাকে, তাদের মধ্যে যাহের আলভী অন্যতম। এই অভিনেতার তিন শতাধিক নাটক ইউটিউবে মিলিয়ন ভিউ পেরিয়েছে। তার আলোচিত নাটকের মধ্যে রয়েছে- ‘কাক, ‘ভালোবাসা এমনই’, ‘কপাল’, ‘বেঈমান’ ও ‘অসহায়ের মতো ভালোবাসি’ ইত্যাদি।

অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও নাম লিখিয়েছেন যাহের আলভী। কিং প্রোডাকশনসের ব্যানারে প্রযোজনা করেছেন বেশ কটি নাটক। এর মধ্যে ‘জানোয়ার থ্রি’, ‘তুমুল বৃষ্টি’, ‘জঙ্গলে বিয়ে’, ‘ভটভটি’ উল্লেখযোগ্য।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

আমিরাতে আটকে পড়া ২৭ জন ফ্লাইট ক্রুকে দেশে ফিরিয়ে এনেছে ইউএস-বাংলা
নতুন গভর্নরের নিয়োগ বাতিলের দাবি টিআইবির
বিদ্যুৎ ব্যবহারে আরও সাশ্রয়ী হতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী
ইরানের পুরো আকাশসীমা দখলে নিচ্ছে ইসরায়েল
নেপালে নির্বাচন আজ
গত ছয়দিনে মোট ২১০টি ফ্লাইট বাতিল
এনসিপির সঙ্গে মার্কিন সহকারীর বৈঠক স্থগিত
‘সংবিধান অনুযায়ী বর্তমান রাষ্ট্রপতির মেয়াদ শেষ হয়নি’
কুয়েতে ড্রোন হামলায় ডুবল তেলবাহী ট্যাংকার
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদ সভা অনুষ্ঠিত
ইরানকে হামলা বন্ধের আহ্বান জানাল আরব লীগ
দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছে
মার্কিন সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ
ইসরায়েলে ধেয়ে আসছে ইরানি মিসাইলের নতুন বহর
মধ্যপ্রাচ্যের ভয়ারহতা জানালেন এশা
মামলা তুলে নিতে চাপ প্রয়োগ করা হচ্ছে!
মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০
দেশে ফিরেছেন আলোচিত তিথি
জনগণের ম্যান্ডেটের প্রতি সরকার শ্রদ্ধাশীল: তথ্যমন্ত্রী
বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে যা বললেন ট্রাম্প

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১ 
কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.