ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর আন্তর্জাতিক মহলে নিন্দা ও উদ্বেগ বাড়ছে। নরওয়ে, সুইডেন, পাকিস্তানসহ একাধিক দেশ এই হামলার প্রতিবাদ জানিয়ে উত্তেজনা কমানো এবং কূটনৈতিক পথে সংকট সমাধানের আহ্বান জানিয়েছে।
এই ধারাবাহিকতায় স্পেনও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের সমালোচনা করেছে। আল জাজিরার লাইভ আপডেটে বলা হয়েছে, শনিবার (২৮ ফেব্রুয়ারি) স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে “একতরফা” সামরিক পদক্ষেপ হিসেবে বর্ণনা করে তা প্রত্যাখ্যান করেন এবং অবিলম্বে উত্তেজনা প্রশমনের দাবি জানান।
রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়, বিভিন্ন দেশ এই হামলাকে আন্তর্জাতিক আইন ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে সংযম ও সংলাপের ওপর জোর দিয়েছে।
সূত্র: আল জাজিরা







