ইরানের আকাশসীমা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখা হয়েছে। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির বেসামরিক বিমান চলাচল সংস্থা এই সিদ্ধান্তের কথা জানায়। সংস্থার মুখপাত্র মাজিদ আখভানের বরাতে আলজাজিরা জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে পুরো দেশের আকাশপথ সাময়িকভাবে বন্ধ থাকবে।
একইদিন সকালে ইসরায়েলও তাদের আকাশসীমা সম্পূর্ণ বন্ধের ঘোষণা দেয়। ইসরায়েলের পরিবহন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, উদ্ভূত নিরাপত্তা পরিস্থিতির কারণে বেসামরিক বিমান চলাচলে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে। বিবৃতিতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাধারণ মানুষকে বিমানবন্দরে না আসার অনুরোধ করা হয়েছে এবং বিদেশে থাকা যাত্রীদের নিজ নিজ এয়ারলাইনস ও গণমাধ্যমে নিয়মিত আপডেট দেখার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে তেহরানের উত্তর ও পূর্বাঞ্চলে শনিবার একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে।







