সাপ্তাহিক ছুটির দিনেও অফিস করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিটের দিকে তিনি তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রবেশ করেন।
কার্যালয়ে পৌঁছালে বিভিন্ন বিভাগে কর্মরত কর্মকর্তারা তাকে স্বাগত জানান। জানা গেছে, এদিন তিনি কর্মকর্তা-কর্মচারী এবং অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় করবেন।
এর আগে গত শনিবার (২১ ফেব্রুয়ারি) ছুটির দিনেও তিনি প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করেন।
এদিকে আজ বিকেলে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার মাহফিলে প্রধানমন্ত্রীর যোগ দেওয়ার কথা রয়েছে।







