রবিবার, ১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২, ১১ রমজান ১৪৪৭, বসন্তকাল

বলিভিয়ায় টাকাভর্তি উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ১৫

আন্তর্জাতিক ডেস্ক

দক্ষিণ আমেরিকার দেশ বলিভিয়ার রাজধানী লা পাজের কাছে বিধ্বস্ত হয়েছে দেশটির জাতীয় মুদ্রা বলিভিয়ান বলিভিয়ানোতে পরিপূর্ণ একটি সামরিক কার্গো বিমান। বিমানটি কয়েকটি যানবাহনের ওপর পতিত হওয়ায় সেগুলোও বিধ্বস্ত হয়েছে এবং কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। সেই সঙ্গে আহত হয়েছেন আরো কয়েকজন।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ঘটেছে এ দুর্ঘটনা। বলিভিয়ার প্রতিরক্ষামন্ত্রী মার্সেলো স্যালিনাস এক বিবৃতিতে জানিয়েছেন, নতুন ছাপানো নোট নিয়ে বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস সি-১৩০ কার্গো উড়োজাহাজ রাজধানী লা পাজের সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল। কিন্তু বিমানবন্দরের কাছাকাছি আসার পর অবতরণের সময় সেটি রানওয়ে থেকে সরে যায় এবং কাছাকাছি মহাসড়কে বিধ্বস্ত হয়। বিমানটি আছড়ে পড়ার পর সেটিতে আগুন ধরে গিয়েছিল। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পৌঁছে তাদের কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

স্যালিনাসের বিবৃতিতে হতাহতের সংখ্যা উল্লেখ করা হয়নি। বিমানবন্দরের ফায়ার সার্ভিস বাহিনীর প্রধান পাভেল তোভার সাংবাদিকদের জানিয়েছেন, তারা দুর্ঘটনাস্থল থেকে ১৫ জনের মরদেহ উদ্ধার করেছেন। তবে এই নিহতদের মধ্যে কত জন বিমানযাত্রী ছিলেন এবং কত জন ক্ষতিগ্রস্ত গাড়িগুলেতে ছিলেন— তা তিনি নির্দিষ্ট করে বলতে পারেননি।

তবে বলিভিয়ার বিমান বাহিনীর মুখপাত্র জেনারেল সার্জিও লোরার বিবৃতি থেকে এ সম্পর্কে ধারণা পাওয়া গেছে। জেনারেল লোরা এক বিবৃতিতে জানিয়েছেন, কার্গো বিমানটিতে মোট ছয় জন ক্রু ছিল। তাদের মধ্যে চারজনের মরদেহ মিললেও দু’জনের খোঁজ এখনও পাওয়া যাচ্ছে না।

বিমানটি মহাসড়কে আছড়ে পড়ায় কমপক্ষে ১৫টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার পর ছড়িয়ে পড়া নোট হাতিয়ে নিতে ভিড় করেছেন উৎসুক জনতা।

তবে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড এপিনোজা জানিয়েছেন, এই নোটগুলো আপাতত কোনো কাজে আসবে না। কারণ নোটগুলোতে এখনও সিরিয়াল নম্বর বসানো হয়নি।

এক বিবৃতিতে এপিনোজা বলেন, বিমানটিতে থাকা নোটগুলো এখনো পরিপূর্ণ মুদ্রা হয়ে ওঠেনি। সিরিয়াল নম্বর নেই নোটগুলোতে। এই সিরিয়াল নম্বর বসানোর জন্যই কেন্দ্রীয় ব্যাংকে নোটগুলো নিয়ে আসা হচ্ছিল।

মন্তব্য করুন

এ বিভাগের আরও খবর

যৌথ হামলায় ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও আইআরজিসি প্রধান নিহতের দাবি
ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত
হামলায় আলি খামেনির প্রাসাদ পুরোপুরি ধ্বংস
আরব আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের বিশেষ সতর্কতা
ইরানে বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় ৫১ জন নিহত
‘রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা’ ত্যাগ করেছেন ড. মুহাম্মদ ইউনূস
‘আগামীদিনের কাজগুলো হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য’
ইসরাইল ও মার্কিন আগ্রাসনের তীব্র নিন্দা জানাল স্পেন
জামায়াতের ইফতারে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী
সব মন্ত্রণালয়ে সরকারের জরুরি চিঠি
‘দলীয় মনোনয়ন পেলেই মেয়র পদে নির্বাচনে অংশ নেব’
কাতার ও বাহরাইনে মিসাইল ছুড়ল ইরান
‘আমরা কখনো দুর্নীতি প্রশ্রয় দেইনি আর ভবিষ্যতেও দেব না’
নিরাপদ আছেন ইরানের প্রেসিডেন্ট
প্রথমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময়
বাংলাদেশ আমাদের প্রথম ও শেষ ঠিকানা: প্রধানমন্ত্রী
ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা
সেমিফাইনালের আশা বাঁচাতে শ্রীলঙ্কার বিরুদ্ধে পাকিস্তান
ছুটির দিনেও অফিস করেছেন প্রধানমন্ত্রী
মারা গেলেন আ. লীগের সাবেক এমপি

ফটোগ্যালারী

[custom_gallery]

আর্কাইভ ক্যালেন্ডার

কলিকাল | সত্য-সংবাদ-সুসাংবাদিকতা
Privacy Overview

This website uses cookies so that we can provide you with the best user experience possible. Cookie information is stored in your browser and performs functions such as recognising you when you return to our website and helping our team to understand which sections of the website you find most interesting and useful.