‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’—এ স্লোগানকে সামনে রেখে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১০ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
দলটির ঘোষিত মোটো ‘বিপ্লব | বিকল্প | বিনির্মাণ’ ধারণ করে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংগঠনিক অংশীজনদের নিয়ে ধারাবাহিক কর্মসূচি পালনের উদ্যোগ নেয়া হয়েছে।
এনসিপি সূত্র জানায়, আগামী ২৮ ফেব্রুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কর্মসূচি হিসেবে ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। এতে জুলাই শহীদ পরিবারের সদস্যরা, ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও অ্যাক্টিভিস্টরা এবং সারাদেশের জেলা কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবরা অংশ নেবেন।







