বগুড়া-৬ আসনে উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে রেজাউল করিম বাদশাকে চূড়ান্ত করা হয়েছে। তিনি বগুড়া জেলা বিএনপির সভাপতির দায়িত্বে রয়েছেন। দলীয় সূত্র বলছে, আসনটি বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ছেড়ে দেওয়ার পর সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিএনপির পক্ষ থেকে রেজাউল করিম বাদশার মনোনয়ন চূড়ান্ত করা হয় বলে জানানো হয়েছে। বগুড়া-৪ আসনের বিএনপির সংসদ সদস্য মো. মোশারফ হোসেন বিষয়টি নিশ্চিত করেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খানও একই তথ্য জানান।
শায়রুল কবির খান ফেসবুকে এক পোস্টে লেখেন, “আলহামদুলিল্লাহ, বগুড়া (সদর)-৬ আসনের এমপি প্রার্থী হিসেবে জেলা বিএনপির সম্মানিত সভাপতি রেজাউল করিম বাদশাকে বিএনপির গুলশান দলীয় চেয়ারম্যানের কার্যালয় থেকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হলো।”







